রাজ্যজুড়ে বাড়তে পারে মদের দাম! সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব

Published:

Liquor Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে (Government of West Bengal)। এবার তারই মধ্যে সুরাপ্রমীদের পকেটে পড়তে চলেছে টান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানো হয়েছে রাজ্যের মদের দাম বাড়ানোর (Liquor Price Hike)। হ্যাঁ, ভারতের মদ ও ওয়াইন প্রস্তুতকারক শীর্ষ সংগঠন ইন্টারন্যাশনাল স্পিরিটস এন্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এমনই আবেদন জানাল। নেপথ্যে তারা বিশ্ববাজারের অস্থিরতা, উৎপাদন খরচের অস্বাভাবিক বৃদ্ধিকেই উল্লেখ করছে। তাহলে কি মদের দাম বাড়াবে রাজ্য সরকার?

দাম বাড়তে চলেছে মদের

আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব বাজারে অস্থিরতার কেরে কাঁচামাল উৎপাদন প্রক্রিয়ায় বিগত কয়েক মাসে আনুমানিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত খরচ বেড়েছে। আর সেক্ষেত্রে যদি রাজ্য সরকার মদের দাম বাড়ানোর অনুমোদন না দেয়, তাহলে মদ উৎপাদনকারী সংস্থাগুলিকে লোকসানের মুখেই পড়তে হবে বলে মত বিশেষজ্ঞদের।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, মদ উতপাদনকারী ওই সংস্থার সিইও সঞ্জিত পাধি এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিশ্ববাজারের জ্বালানি সংকট আর কাঁচামালের মুদ্রাস্ফীতিকে দায়ী করছেন। আসলে বিশ্বব্যাপী পণ্য সংকটের কারণে প্যাকেজিং এবং উৎপাদন খরচ একেবারে আকাশছোঁয়া হয়েছে। পাশাপাশি বোতল তৈরির খরচ লাফিয়ে বেড়েছে। আর পেট্রোকেমিক্যাল কাঁচামালের দামের তীব্র ওঠানামার কারণে সুরা প্রস্তুতকারী সংস্থাগুলি দিনের পর দিন লোকসানের মুখেপড়ছে। যে কারণে এবার মূল্যবৃদ্ধির দাবি তাদের।

এদিকে মদ্য শিল্পের মোট উৎপাদনের আনুমানিক ৪০ থেকে ৫০ শতাংশ শুধুমাত্র প্যাকেজিংয়ের পেছনে খরচ হয়। আর যেহেতু সিংহভাগ মদ কাঁচের বোতলেই প্যাকেজিং করা হয়, সেই কারণে চিন্তা আরও বাড়ছে। কারণ, কাঁচ তৈরীর কারখানাগুলি সম্পূর্ণ জ্বালানি নির্ভর। তবে যেহেতু প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে এলপিজির গ্যাসের দাম একেবারে আকাশছোঁয়া, সেই কারণে খরচ একধাক্কায় অনেকটাই বেড়েছে। এমনকি কাচের বোতলের দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছে ওই সংস্থার সিইও। পাশাপাশি প্লাস্টিকের বোতলের দামও অনেকটাই বেড়েছে। যার কারণে তাদের উৎপাদন খরচ বলতে গেলে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: কমাতে হবে খরচ, অ্যাকশন মুডে নবান্ন! একাধিক নির্দেশিকা জারি সরকারের

সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কাছে ইন্টারন্যাশনাল স্পিরিটস এন্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একটি স্মারকলিপি জমা দিয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, যদি দাম বৃদ্ধি না করা হয়, তাহলে মদ্য ব্যবসা আর চালানো সম্ভব নয়। সরকার দ্রুত এ বিষয়ে অনুমোদন দিলে রাজ্যব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের দাম আবারও পুনর্বিবেচনা করা হবে করা হবে।