শিমুল গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের অবয়ব! তুমুল শোরগোল ধূপগুড়িতে

Published:

Dhupguri

প্রীতি পোদ্দার, কলকাতা: আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির জেলার ধূপগুড়ি (Dhupguri) ব্লক, শিমুল গাছের গায়ে দেবাদিদেব মহাদেবের আকৃতির মত এক অবয়ব (Dhupguri Mahadev tree) দেখতে পেল স্থানীয় বাসিন্দারা। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। ইতিমধ্যেই গাছের গায়ে ওই আকৃতি দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ব্লকের অন্তর্গত চড়চড়াবাড়ি এলাকার 102 নম্বর বুথে। গতকাল, শুক্রবার সকালে সেখানে একটি 35-40 বছরের পুরোনো শিমুল গাছের গায়ে স্থানীয় বাসিন্দাদের হঠাৎই নজরে আসে যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের চিত্র ফুটে উঠেছে। এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করেছেন অনেকে। এদিকে প্রকৃতি এবং অন্ধবিশ্বাসের মেলবন্ধনে এই তথ্য গ্রাম জুড়ে ছড়িয়ে গিয়েছে। আর সেই কথা জানাজানি হতেই বহু দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ও ভক্তরা ভিড় জমিয়েছেন। অনেকেই আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখেছেন।

তৈরি হয়েছে বিতর্ক

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ফুল মালা এবং চন্দন দিয়ে গাছটি পুজো করেছেন। কেউ কেউ এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করলেও, আবার অনেকের মতে গাছের গায়ে প্রাকৃতিকভাবেই ছাল উঠে যাওয়ায় এমন অবয়ব তৈরি হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনেকেই এই বিষয়টিকে ধর্মীয় আবেগ দিয়ে পর্যবেক্ষণ করছেন তো অনেকে আবার বিষয়টিকে নিছক প্রাকৃতিক আকৃতি হিসেবে দেখছে। কিন্তু ঠিক কীভাবে গাছের গায়ে ওই আকৃতি তৈরি হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের ভরসায় নিয়েছিলেন লোন, অন্নপূর্ণা না পেয়ে বিপাকে ধনেখালির মহিলা

ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক মন্তব্য। এদিকে ধর্মীয় ভাবাবেগের বশে সেখানে যাতে কোন বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য এলাকায় স্থানীয় প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে।

আরও Dhupguri Jalpaiguri
google button