‘বকেয়া ডিএ রিলিজ করা নিয়ে সরকার ছেলে খেলা খেলছে’, ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে আবারও সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সরকারি কর্মীরা। সরকারের মহার্ঘ্য ভাতার টাকা অনেকটাই কেটে নিয়েছে বলে অভিযোগ তুললেন সকলে। কেএমসি এলাকায় বসবাসকারী পেনশন প্রাপকদের টাকা রিলিজ করতে শুরু করেছে ব্যাঙ্কগুলি। অনেকের অ্যাকাউন্টেই মোটা টাকা ঢুকেছে তো অনেকেরই কম টাকা ঢুকেছে। তা নিয়ে ক্ষোভের শেষ নেই। তবে এবার সরকারের বিরুদ্ধে ডিএ রিলিজ নিয়ে ছেলেখেলার অভিযোগ করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। চলুন জেনে নেওয়া যাক তিনি কী বলেছেন।

বকেয়া ডিএ নিয়ে ফের বিতর্ক!

এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বকেয়া ডিএ রিলিজ করা নিয়ে সরকার ছেলে খেলা খেলছে। আবারও এক প্রস্থ বকেয়া ডিএ ট্রেজারিগুলো থেকে অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডারদের একটা অংশ পেনশন হিসাবে ক্রেডিট হচ্ছে বা হয়েছে। আসলে সরকার ডিএ ক্যালকুলেশনে বেশ কয়েক বছর বকেয়ার অংশকে ঋণাত্মক দেখিয়েছেন। অর্থাৎ আমরা যে শতাংশ ডিএ পেয়েছি তার থেকে বেশি অংশ কেটে নিয়েছে ফলে ডিএ’র অংশ ঋনাত্মক বা শূণ্য হয়ে গেছে। এই বার্তা আমরা অর্থ দপ্তরে জানিয়েছি। ডিএ দিয়ে তা কেটে নেওয়াটা যে ঠিক হয় নি তা বোধ করি বুঝতে পেরেই সেই অংশ শূণ্য ধরে আবারও ক্যালকুলেশন করে সেই অংশ অবসরপ্রাপ্তদের ফিরিয়ে দিচ্ছে বা দিয়েছে।’

দুদিন আগেই কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা দুর্গাপুজোর আগেই লক্ষাধিক টাকা বকেয়া পেয়ে বেজায় খুশি হয়েছেন। এই বিষয়ে সামাজিক মাধ্যমে মলয় মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘ বলেছিলাম, যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ২১-৮ -২৬ থেকে তাদের বকেয়া রিলিজ করবেন। এবং তা শুরু হয়েছে। এবার থেকে ধাপে ধাপে সবকটি ব্যাঙ্ক বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’ তবে সরকার এখানেও। কারচুপি করেছে বলে নতুন করে অভিযোগ উঠল।

আরও পড়ুনঃ রবি থেকেই নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

ডিএ মামলায় বড় রায় আদালতের

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে কর্মচারীদের অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। বুধবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানায়, মামলাকারী সরকারি কর্মচারী সংগঠনের মোট ১০ জন প্রতিনিধি কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের মধ্যে ৫ জন আইনজীবী এবং ৫ জন কর্মচারী সংগঠনের প্রতিনিধি থাকবেন। আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। রাজ্য সরকারের দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে প্রায় ৭৭০০ কোটি টাকা, অর্থাৎ বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে এই তথ্য জানান।