সহেলি মিত্র, কলকাতাঃ একটা জট কাটতে না কাটতেই নতুন দাবি নিয়ে সরব হলেন বাংলার সরকারি কর্মীরা (Government Employees)। এবার সকলের দাবি, গ্রান্ট ইন এইড (Grant-in-Aid) কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ প্রদান করতে হবে। এমনিতেই সরকারের তরফে পেনশন প্রাপকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বকেয়া মহার্ঘ্য ত্রাণের ৫০ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তব এরই মধ্যে নতুন দাবি নিয়ে সরব হলেন কর্মীরা।
নতুন দাবি সরকারি কর্মীদের
গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ (DA)-র বিষয়ে সকলের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তা স্পষ্ট হয়েছে। আর কতদিন অপেক্ষা করতে হবে? আদৌ ন্যায্য টাকা মিলবে কিনা? এখন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যাইহোক, এখন এই প্রসঙ্গে বিশেষ তথ্য দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশনামা প্রকাশ পেল না কেন? অবিলম্বে গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশনামা প্রকাশ করতে হবে।’ এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। একজন লিখেছেন, ‘সত্যি কথা শুনুন আমি grant in aid কর্মচারী বর্তমানে যে পেনসন পাই তার উপর আরো সরকার ঘোষিত কুড়ি শতাংশ ডি আর যুক্ত হলে তা যথেষ্ট বলে মনে করি কিন্তু আমার ছেলে যার স্ত্রী পুত্র কন্যা সে দীর্ঘ ১৪ বছর চুক্তি ভিত্তিক কর্মচারী হয়ে স্হায়ী কিকর্মচারীদের সমান যোগ্যতা থাকতে ও সমান দক্ষতা ও দায়িত্ব নিয়ে কাজ করে ১৪ হাজার টাকা বেতনে কাজ করতে হচ্ছে। সুতরাং স্থায়ী কর্মীদের পেনসন বৃদ্ধি না করলেও চুক্তি ভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা বা উপযুক্ত যোগ্যতা ও কাজ মতো কমপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতন প্রদান করা ও বাৎসরিক বৃদ্ধি হার থাকা প্রয়োজন।’ সরকারের কাছে অনুরোধ অনুগ্রহ করে বর্তমান শিক্ষিত যুব সমাজকে ভবিষ্যতের অন্ধকারের মধ্যে এগিয়ে যাবার পথ থেকে রক্ষা করুন।
অন্য আরেকজন লিখেছেন, ‘অবসরপ্রাপ্ত গ্রান্ট ইন এইডদের আর কতদিন অপেক্ষা করতে হবে ? সব কিছুর একটি সহ্যসীমা থাকে I অনেক আশা নিয়ে, নতুন সরকার কে শুভচিন্তক হিসেবে নির্বাচন করা হয়েছে I তার কোনো দিশা পাচ্ছি না কেন ? তাহলে সরকার পাল্টিয়ে কি আর লাভ হল ? সংকল্প পত্র বা ইস্তাহার কে প্রতিশ্রুতি ও অঙ্গীকার বদ্ধ করার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের ! অপেক্ষা করতে করতে হয়তো বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে যাব I নিজেদের প্রাপ্য বকেয়া না পাওয়ার জন্যে সুষ্ঠুভাবে চিকিৎসা ও আমাদের হচ্ছে না I অবসরপ্রাপ্ত গ্রান্ট ইন এইডসদের প্রতি একটু মানবিক হতে অনুরোধ করছি I’
৫০ শতাংশ বকেয়া দেবে সরকার
এদিকে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে, যাচাইকৃত ব্যাঙ্ক রেকর্ডের অভাবে যে টাকা দেওয়ার প্রক্রিয়ায় এতদিন দেরি হয়েছিল, তা ত্বরান্বিত করার লক্ষ্যে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতার (ডিআর) বকেয়ার ৫০ শতাংশ প্রদান করা হবে। কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৯ অবধি পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ডিএ দেওয়া শুরু হয়ে গিয়েছে বলে দাবি কর্মচারীদের। এখন গ্রান্ট ইন এইড নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।










