প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার সংকটের মুখে পড়েছে তৃণমূলের একাধিক কর্মী, নেতা, সাংসদ এবং বিধায়ক। তোলাবাজি থেকে শুরু করে একাধিক দুর্নীতি বিষয়ক অভিযোগ উঠে আসছে, আর এবার খবরের শিরোনামে উঠে এল ২০২৩ সালে রামনবমীতে অশান্তির ঘটনা (Ram Navami Unrest Case)। জানা গিয়েছে আরামবাগের (Arambagh) প্রাক্তন সাংসদ অপরুপা পোদ্দারের স্বামী সাকির আলি এই ঘটনায় জড়িত থাকায় এবার গ্রেপ্তার করল NIA-র আধিকারিকরা। চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য রাজনীতিতে।
গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে ধরার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষড়ার বাড়িতে পৌঁছে গিয়েছিল NIA-র টিম। প্রথমে বাড়িটি ঘিরে রাখেন জওয়ানরা। এরপর ভিতরে ঢুকে সাকির আলিকে হামলার ঘটনা নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন NIA-র আধিকারিকরা। জানা গিয়েছে ২০২৩ সালে রামনবমীতে অশান্তির ঘটনায় তিনিই ছিলেন NIA-র মূল টার্গেট। এদিকে তাঁর এই গ্রেফতারির খবর চাউর হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি তিনি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী হওয়ায় ঘটনাটি রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
West Bengal: The National Investigation Agency (NIA) has arrested Sakir Ali, a Trinamool Congress (TMC) leader and husband of former TMC MP Aparupa Poddar, in connection with the 2023 Ram Navami violence case in Rishra pic.twitter.com/YP8NmYTwAB
— IANS (@ians_india) June 30, 2026
হেফাজতে নেওয়ার আবেদন জানাবে NIA
গত কয়েক বছরে এই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ধারাবাহিকভাবে তদন্ত চালানো হচ্ছিল। প্রকাশ্যে এসেছিল একাধিক তথ্য, আর সেই তথ্যের ভিত্তিতে এবার গ্রেফতার করা হল সাকির আলিকে। NIA সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া সাকির আলিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কারণ তদন্তকারীদের বিশ্বাস, তাঁকে জিজ্ঞাসাবাদ করে রামনবমীর অশান্তির ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের হদিশ যেমন মিলবে ঠিক তেমনই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
আরও পড়ুন: বাংলায় বিনিয়োগের লক্ষ্য কানাডার, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন হাই কমিশনার
উল্লেখ্য, ২০২৩ সালে রিষড়াতে রামনবমীর দিন বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মসূচির সেরে ফেরার সময় তুমুল অশান্তি হয়েছিল। চারিদিকে রীতিমত আগুন জ্বলেছিল, এর কারণে বেশ কয়েকদিন কারফিউ জারি ছিল। কিন্তু তৎকালীন শাসক শিবিরের জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে সাকির আলি কোনও বিচার পায়নি। তবে সরকার পরিবর্তন হতেই খেলা ঘুরে গেল। যদিও এই গ্রেপ্তারির বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি অপরূপা পোদ্দারও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।










