অনন্যা সরকার, কলকাতা: শ্রীক্ষেত্র জগন্নাথধাম পুরী থেকে সরাসরি চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মায়াপুরের ইসকন (ISCON) মন্দির আসার বাস পরিষেবা চালু হল (Puri Mayapur Bus)। এতদিন তীর্থযাত্রী ও পর্যটকদের ট্রেনে বা একাধিক বাস বদল করে আসতে হতো, এবার দুই তীর্থক্ষেত্রের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে গেল। আসুন তাহলে পুরী থেকে নদিয়ার মায়াপুরগামী একমাত্র রাত্রিকালীন এসি বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি দেখে নেওয়া যাক।
পুরী – মায়াপুর বাসের রুট ও সময়সূচি
পাধি ট্রাভেলসের মহাবীর নামের (Padhi Travels Mahaveer) এই বাসটি যায় ভায়া পুরী মাসির বাড়ি বাসস্ট্যান্ড – মালাতিপাতপুর বাসস্ট্যান্ড – সাক্ষীগোপাল – পিপিলি – ভুবনেশ্বর ক্রাউন হোটেল – কটক ওএমপি স্কোয়্যার – চণ্ডীখোল – পানিকৌলি – ভদ্রক – বালেশ্বর – জলেশ্বর – সোনাকোনিয়া – দাঁতন – বেলদা – খড়গপুর বাইপাস – ডেবরা বাজার – মেছোগ্রাম – কোলাঘাট – বাগনান – উলুবেড়িয়া – ধুলাগড় টোল – সাঁতরাগাছি – কলকাতা বাবুঘাট – কল্যাণী এক্সপ্রেসওয়ে – নিমতা – ব্যারাকপুর ওয়ারলেস মোড় – নৈহাটি সাহেব কলোনী মোড় – কাঁপা মোড় – জাগুলী – চাকদহ – রানাঘাট – ফুলিয়া – শান্তিপুর বাইপাস – কৃষ্ণনগর হাইরোড হয়ে শ্রী শ্রী মায়াপুরধাম ইসকন মন্দির।
মায়াপুর যাওয়ার সময় বাসটি –
- পুরী বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:২০-তে।
- ভুবনেশ্বর ক্রাউন হোটেল থেকে ছাড়ে – রাত ৮:১০-এ।
- কটক ওএমপি স্কোয়্যার ছাড়ে – রাত ৮:৪৫-এ।
- কলকাতা বাবুঘাট ছাড়ে – ভোর ৬:২০-তে।
- রানাঘাট প্রামানিক মোড় পৌঁছায় – সকাল ৮:০০-এ।
- কৃষ্ণনগর হাইরোড পৌঁছায় – সকাল ৮:৪০-এ।
- মায়াপুর ইসকন পৌঁছায় – সকাল ৯:০০-এ।
আরও পড়ুন: দুর্গাপুরে পাঁচটি নতুন ইলেকট্রিক এসি বাস চালু করল SBSTC, কোন কোন রুটে চলবে?
পুরীতে আসার সময় বাসটি –
- মায়াপুর ইসকন থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:০০-এ।
- কৃষ্ণনগর হাইরোড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:২০-তে।
- রানাঘাট প্রামানিক মোড় থেকে ছাড়ে সন্ধ্যা ৬:৫০-এ।
- কলকাতা বাবুঘাট থেকে ছাড়ে – রাত ১০:০০-এ।
- কটক ওএমপি স্কোয়্যার পৌঁছায় – ভোর ৫:৪৫-এ।
- ভুবনেশ্বর ক্রাউন হোটেল পৌঁছায় – সকাল ৬:৩৫-এ।
- পুরী বাসস্ট্যান্ড পৌঁছায় – সকাল ৮:৩০-এ।
এই বাসে সিট বুকিংয়ের জন্য আগ্রহী ব্যক্তিরা 8763510687 / 9178010687 – এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া, অনলাইনে রেডবাস (redBus) ও পাধি ট্রাভেলসের ওয়েবসাইট থেকেও বুকিং করা যাবে।










