গ্রান্ট-ইন-এইড কর্মীদেরও খুলবে কপাল, ‘জারি হবে নোটিফিকেশন’! হল বড় ঘোষণা

Published:

Grant-in-aid

সহেলি মিত্র, কলকাতাঃ কেএমসি এলাকায় বসবাসকারী পেনশন ভোগীদের বকেয়া দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বকেয়া মহার্ঘ্য ত্রাণের ৫০ শতাংশ দেওয়ার অনুমোদন করা হয়েছে। এর ফলে বেজায় খুশি অধিকাংশ মানুষ। যদিও আবার এখন সরকারি কর্মীদের নতুন দাবি হল গ্রান্ট ইন এইড কর্মীদের (Grant-in-aid) বকেয়া মহার্ঘ্য ভাতা যত দ্রুত সম্ভব মেটাতে হবে। তবে এই গ্রান্ট ইন এইড নিয়ে যেন সরকারি কর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছেন বলে মনে হচ্ছে। কারোর সরকারের ওপর ক্ষোভ বাড়ছে তো কেউ কেউ সরকারের ওপর ভরসা রাখছে।

গ্রান্ট-ইন-এইডদের জন্য বড় আপডেট

এই প্রসঙ্গে এবার বড় ঘোষণা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘গ্ৰান্ট-ইন-এইডদের নোটিফিকেশনও বের হবে। SJM লড়াই করলে সফলতা আসেই। ভরসা ও ধৈর্য রাখুন।একটা অংশের সমাধান হয়েছে বাকিদেরও হবে।’ এই নিয়ে একজন লিখেছেন, ‘বেশিরভাগ সংগঠনের নেতৃত্বের যত বিপ্লব ফেসবুকে, আসল কাজের কাজ করে SJM নেতৃত্ব, বেশি বাজে না ব’কে।’ অপর একজন লিখেছেন, ‘যেহেতু নতুন সরকার সময় তো অবশ্যই দিতে হবে কিন্তু কথার সাথে যেহেতু সরকারি ব্যাপার নোটিফিকেশন টাও যথোপযুক্ত টাইমে দেয়ার প্রয়োজন আছে ।’

আরও পড়ুনঃ আরও নিরাপদ ও স্মার্ট! বন্দে ভারত এক্সপ্রেসের কোচে বড় পরিবর্তন আনছে রেল

অপর আরেকজন লেখেন, ‘হ্যাঁ সব শেষে gia দের ভাগ্যে শিকে ছিঁড়তেও পারে। আগের সরকারের সময় তো কথায় কথায় আন্দোলন, মিছিল ইত্যাদি হোতো। Ar🌹এখন শুধু অপেক্ষা করো । আমৃত্যু। আমি নিজের প্রাপ্য অপরকে কেন পেতে দেবো? সারাজীবন কষ্ট করে কাটিয়ে পরের প্রজন্মকে কেন দেবো? যারা (বেশিরভাগ )মা বাবাকে দেখে না।’ আরেকজন লেখেন, ‘অশ্বডিম্ব হবে।’ অন্য আরেকজন লেখেন, ‘ভরসা ও ধৈর্য্য রাখতে রাখতে আমার শ্বশুর মশাই 67yr বয়সে মারা গেলেন গত 12.06.26 তারিখে… উনি পঞ্চায়েত কর্মী ছিলেন…’

কী বলছেন মলয় মুখোপাধ্যায়?

গতকাল বুধবার ফেসবুকে এই প্রসঙ্গে বড় মন্তব্য করেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশনামা প্রকাশ পেল না কেন? অবিলম্বে গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশনামা প্রকাশ করতে হবে।’