গণনার দিনেও বাংলায় খোলা স্কুল, নির্দেশ সংসদের

Published:

West Bengal Election 2026

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা সহ আজ ৫ রাজ্যে রয়েছে বিধানসভা ভোটের গণনা। ফের একবার আগামী ৫ বছরের জন্য ক্ষমতায় কে আসতে চলেছে, সেই ছবি পরিষ্কার হয়ে যাবে আর কিছু ঘণ্টার পরেই। তবে এরকম টানটান পরিস্থিতির মাঝেও সকলের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ কি স্কুল (School) খোলা থাকবে? খোলা থাকলেও পড়ুয়াদের স্কুলে পাঠানো কি ঠিক হবে? এখন এই প্রশ্ন সকল অভিভাবকের। যেহেতু ভোট গণনার (West Bengal Election 2026) দিন প্রতিবারই গোলমাল হয়, সেক্ষেত্রে পড়ুয়াদের স্কুলে পাঠানো কতটা সমীচীন হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদি সংসদের তরফে মর্নিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

গণনার দিন খোলা স্কুল

গণনার দিন আপাতত মর্নিং স্কুলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের তরফে। তবে জানিয়ে রাখি, সব স্কুল কিন্তু খোলা নেই। অশান্তির আশঙ্কায় আগে থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষকদের একাংশ। আজ যেখানে বলতে গেলে সব জায়গাতেই স্কুল বন্ধ, সেখানে মর্নিং স্কুলের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়। সেইসঙ্গে আজ সকাল থেকেই জেলার ৩২৬৫টি স্কুল খোলা রয়েছে। যদিও সংসদের এহেন সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই। কীভাবে এমন পরিস্থিতিতে স্কুল খোলা রাখার নির্দেশ দিতে পারে সংসদ, সেই নিয়ে উঠছে প্রশাসন।

কী বলছে সংসদ?

যদিও এই প্রসঙ্গে সাফাই দিয়েছে সংসদ। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বলেন, ‘গণনাকেন্দ্রের কাছাকাছি অনেক স্কুল রয়েছে। দুপুরের দিকে পঠনপাঠন ব্যাহত হতে পারে। সেই কারণে সোমবার মর্নিং স্কুলের নির্দেশ দেওয়া হয়েছে।’ অন্যদিকে পাঁশকুড়ার পূর্ব চিল্কা লালচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতমকুমার দাস বলেন, ‘গণনার দিন অনেক সময়ে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রভাব পড়ুক।’

আরও পড়ুনঃ খেল দেখাবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আভাস, আজকের আবহাওয়া

মূলত ভোট হলেও যাতে পড়ুয়ারা নিজেদের পঠনপাঠন অব্যাহত রাখতে পারেন সেই কারণে স্কুল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এদিকে দুপুরের মধ্যে ফলাফল কী হবে তা বোঝা যাবে। সেক্ষেত্রে সকালের দিকে স্কুল বন্ধ রাখার কোনও মানে হয় না বলে দাবি শিক্ষক মহলের একাংশের। তাই এই মর্নিং-এ স্কুল খোলার নির্দেশ দিয়েছে সংসদ।