প্রীতি পোদ্দার, কলকাতা: অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের (Government Pensioners) জন্য বড় সুখবর, জানা গিয়েছে, জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত প্রাপকদের মধ্যে যাঁদের কলকাতা পুরসভা এলাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) বকেয়া ডিএ-র (Dearness Allowance) একাংশ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন যে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA দেওয়া হবে। ১ অক্টোবর থেকে সেই প্রক্রিয়া শুরু হবে, তার আগে অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের টাকা ঢোকায় খুশিতে ডগমগ অবসরপ্রাপ্ত সরকারী কর্মীরা।
বকেয়া টাকার হিসাব নিয়ে বাড়ছে জটিলতা
রাজ্য সরকারি দপ্তরগুলির অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের মধ্যে বকেয়া DA বা মহার্ঘ ভাতা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল গত কয়েকদিনে। ইতিমধ্যেই কলকাতার বাইরে যে সকল প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা ইতিমধ্যে পঞ্চম বেতন কমিশনের দুই কিস্তিতে পুরো বকেয়া পেয়ে গিয়েছেন। কিন্তু যে সকল প্রাপকদের কলকাতা পুরসভা এলাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে অর্থদপ্তর ও ব্যাংকগুলির মধ্যে বকেয়া টাকার হিসাব দেওয়া নিয়ে এক জটিলতা তৈরি হয়েছে। আর সেই কারণে টাকা আটকে যায়। এরপরই বিষয়টি নিয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস হস্তক্ষেপ করে ও সমস্যা সমাধানের জন্য দীর্ঘ বৈঠক হয়।
কী বলছেন সম্পাদক মলয় মুখোপাধ্যায়?
বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়ার পর গত ৭ জুলাই অর্থদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে, যত তাড়াতাড়ি সম্ভব ৫০ শতাংশ বকেয়া দেওয়া হবে। কিন্তু তারপরও অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় প্রশ্ন তোলেন পেনশন প্রাপকরা। এরপরই সরকারের তরফে গত সপ্তাহের শেষ দিক থেকে টাকা ঢুকতে শুরু করেছে প্রাপকদের অ্যাকাউন্টে। এই বিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গত সপ্তাহে ৭ হাজারের কিছু বেশি পেনশনপ্রাপক টাকা পেয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।’
আরও পড়ুন: তারাপীঠের হোটেলে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৬ জনের..
সুপ্রিম কোর্টে পেশ হওয়া ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ৮০ হাজারের বেশি পেনশন প্রাপকের বকেয়া ডিএ-র টাকা বিভিন্ন কারণে এখনও দেওয়া যায়নি। অবসরের পর ভিন রাজ্যে চলে গিয়েছেন, এমন ১,৫৯৬ জন পেনশন প্রাপকও জটিলতার জন্য বকেয়া পাননি। সব মিলিয়ে বকেয়া টাকার পরিমাণ প্রায় ৬০০ কোটির বেশি। যদিও গ্রান্ট ইন প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ পাওয়ার ব্যাপারে সরকার আশ্বাস দিলেও এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি দেয়নি তারা।










