টানা এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি দক্ষিণ পূর্ব রেলের

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার ভোগান্তির শিকার হতে চলেছেন রেল যাত্রীরা। কারণ বাতিল থাকবে বেশ কিছু ট্রেন (Train Cancelled)। সেইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানাল পূর্ব রেল (Eastern Railway Zone)। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ পূর্ব রেলওয়েতে ব্লকের জন্য বহু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে বা রোজ ট্রেনে যাতায়াত করেন? তাহলে অবশ্যই আজকের লেখাটির ওপর নজর রাখুন।

রাখির আগে বাতিল বেশ কিছু ট্রেন

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে (Adra Division) এক সপ্তাহ অর্থাৎ ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট অবধি রোলিং ব্লক কর্মসূচির জন্য বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। টানা এক সপ্তাহ ট্রেন নম্বর ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ট্রেন নম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

তালিকা অনুযায়ী, ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার ২৪,২৬, ২৭ এবং ২৯ আগস্ট আদ্রা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং আদ্রা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। সেইসঙ্গে উভয় অভিমুখে আদ্রা ও টাটানগর স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। এরপর ট্রেন ননবর ৬৮০৫৬ টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার যাত্রা শুরুর ২৮ ও ৩০ আগস্ট আদ্রা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং আদ্রা ও আসানসোল স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে।

আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বরের মধ্যেই বদলাতে হবে চেকবুক, নিয়ম না মানলেই ৫০ হাজার টাকা ফাইন

এর পাশাপাশি ট্রেন নম্বর ৬৮০৬০ আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার আগামী ২৮ ও ৩০ আগস্ট আদ্রা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং আসানসোল ও আদ্রা স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। রেল আরও জানিয়েছে, ট্রেন নম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার আগামী ২৫, ২৬ এবং ২৯ আগস্ট আদ্রা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং আদ্রা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। এরইসঙ্গে উভয় অভিমুখে আদ্রা ও পুরুলিয়া স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য রেল ইতিমধ্যে ক্ষমা অবধি চেয়ে নিয়েছে।