এইসব মহিলারা পুনরায় আবেদন করলেও পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার, জানালেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ জুলাই রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ৩০০০ টাকা। তবে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদন ভেরিফাই হলেও এখনও পর্যন্ত টাকা পাননি অনেকে। পাশাপাশি ২৮ লক্ষ আবেদন বাতিল হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি এ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সমস্ত মহিলারা পুনরায় আবেদন করলেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না।

মহিলাদের জন্য বড় ঘোষণা

১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি সেখান থেকেই তিনি দ্বিতীয় কিস্তির চেক মহিলাদের হাতে তুলে দেন এবং একাধিক ঘোষণা করেন। তিনি জানান, মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারে। তবে যাচাই-বাছাই করার পর ২৮ লক্ষ আবেদন বাদ দেওয়া হয়েছে। তারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারেনি। পাশাপাশি ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রথম দফায় ১ কোটি ৯ লক্ষের কিছু বেশি মহিলা পেয়েছেন ভাতা। বাকিদের তথ্য যাচাই করে টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে তিনি আরও বলেন, আবেদনের মধ্যে প্রায় ২৭ লক্ষ মহিলার নাম এরকমভাবে তালিকাভুক্ত ছিল, আদতে তারা কেউ ভারতীয় নন বা ভোটার তালিকায় নাম নেই, এমনকি মৃত ভোটার। এমনকি এও দেখা গিয়েছে যে, সেই মহিলা একাধিক জায়গায় ভোটার। তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য উপভোক্তাদেরকেই দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো দুর্নীতি এই প্রকল্পে বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ভারতীয় রেলের বড় সাফল্য! বন্দে ভারতের গতিতে ছুটবে প্রথম মালবাহী EMU, সফল ট্রায়াল

তবে শুভেন্দু অধিকারী জানান, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এদেশে এসে সিএএ-তে আবেদন করেছেন এরকম ব্যক্তিদের ভাতা বন্ধ করা হবে না। তাদের সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চালু থাকবে। পাশাপাশি যাদের এসআইআর-এ মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে তারাও ভাতা পাবেন বলে জানিয়েছেন। যোগ্য একজন উপভোক্তাও এই প্রকল্প থেকে বাদ যাবে না। তবে শেষে মুখ্যমন্ত্রী বলেন, যে ৩০ লক্ষ নাম বাদ গিয়েছে অর্থাৎ যারা যোগ্য নন, তারা পুনরায় আবেদন করলেও আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না।