নবান্নে মন্ত্রিসভার বৈঠক, উত্তর থেকে দক্ষিণবঙ্গের জন্য নেওয়া হল একাধিক সিদ্ধান্ত

Published:

Cabinet Meeting

অনন্যা সরকার, কলকাতা: বৃহস্পতিবার নবান্নে (Nabanna) রাজ্যের মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের কাজের অগ্রগতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। পাশাপাশি রাজ্যে যে সমস্ত বিনিয়োগ আসবে, তারও শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। এছাড়াও বৈঠকে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলুন এগুলি এক এক করে দেখে নেওয়া যাক। 

একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের মন্ত্রিসভা 

বৃহস্পতিবারের বৈঠকে পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ আইন, ১৯৮০ অনুযায়ী, প্রতিষ্ঠিত প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  এর পাশাপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ প্রভৃতি আটটি পৌরসভায় সড়ক নির্মাণ, বর্ডার ফেন্স তৈরি ও রাস্তা তৈরির মতো বিভিন্ন কাজের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং সংশ্লিষ্ট সীমা বলকে ৫৪.২৪৮৫ একর সরকারি জমি স্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।

মন্ত্রিসভা মেডিকেল বেনিফিট স্কিমের অধীনে স্যাটেলাইট ডিসপেনসারি স্থাপনের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ভারত সরকারের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC)-এর অনুকূলে ০.৪০৪০ একর সরকারি জমির দীর্ঘমেয়াদি বন্দোবস্তে বরাদ্দ করার অনুমোদন দিয়েছে। কোচবিহার এবং বাঁকুড়া জেলায় একটি করে ৩৩/১১ কে.ভি. সাব-স্টেশন (Sub-Station) তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-কে যথাক্রমে ০.৫৫ একর এবং ১.৫ একর সরকার-অধীনস্থ জমি দীর্ঘমেয়াদি ভিত্তিতে দেওয়ার হবে বলে মন্ত্রিসভা জানিয়েছে।

ক্যাবিনেট মালদা জেলার জগৎ নবাবগঞ্জ বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে নবাব বিদ্যালয় সমিতিকে ১১.০০ একর সরকারি ন্যস্ত জমি দীর্ঘমেয়াদি ভিত্তিতে বরাদ্দ করার অনুমোদন দিয়েছে। রেকর্ড অফ রাইটস এবং প্লট ইনফরমেশন ডিজিটাল কপি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফি এবং অথেন্টিকেশন ফি মকুবের উদ্দেশ্যে বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল-১৯৪৩-এর বিধি সংশোধন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভার তরফে উত্তর দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া,পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা সিটি সেশন কোর্টে একটি করে মোট ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং আগামীদিনে ৩৬টি পদ সৃষ্টি ও তা পূরণ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘দ্য ইউনিভার্সিটি সিভিল কোর্ট, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ নামক খসড়া বিধি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাবেও সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। সমস্ত সড়ক ও সেতু নির্মাণ এবং আনুষঙ্গিক কাজের জন্য ‘পিডাব্লিউডি (NH) শিডিউল অফ রেটস’-কে সাধারণ বা অভিন্ন ‘শিডিউল অফ রেটস’ (SoR) হিসেবে এবং এই দপ্তরের এনএইচ  উইং-সহ পূর্ত দপ্তরের ভবন নির্মাণকার্যের জন্য ‘সিপিডাব্লিউডি শিডিউল অফ রেটস (DSR)’-কে গ্রহণ করার বিষয়টি মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ির অদূরেই প্রকৃতির কোলে ‘ঋজুদার লবঙ্গির জঙ্গল’, বর্ষায় ঘুরে আসুন সাতকোশিয়া

মন্ত্রিসভা ২০২৬ সালের ১ আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) অধীনে কর্মরত আশাকর্মীদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। ক্যাবিনেট “দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬”-এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, ডিজিটাল রেকর্ডের রক্ষণাবেক্ষণ, সংশোধন প্রদান, লেট রেজিস্ট্রেশন, আপিল প্রক্রিয়া এবং নির্দিষ্ট ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। কেন্দ্র সরকারের প্রকল্প “বিকশিত ভারত—গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড  আজীবিকা মিশন (গ্রামীণ)” এরাজ্যে বাস্তবায়ন করার অনুমোদনও ক্যাবিনেট দিয়েছে। 

google button