অক্টোবরে ৫২% DA পাবে রাজ্যের এইসব কর্মীরা, মিলবে অগ্রিম বেতন?

Published:

october da

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আগেই সুখবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য (Government employees)। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA-র হার বাড়ানো হয়েছে। সংশোধিত বেতন কাঠামোর আওতায় থাকা কর্মীদের ডিএ (Dearness Allowance) ২০ শতাংশ বেড়ে ১৮ শতাংশ থেকে ৩৮ শতাংশ হয়েছে। এই নতুন হার ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অন্যদিকে, পুরনো বেতন কাঠামোয় থাকা কর্মীদের ক্ষেত্রেও DA-তে বড়সড় পরিবর্তন হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৫২ শতাংশ।

১ অক্টোবর থেকে কার্যকর নতুন DA

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে DA প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও একইভাবে বর্ধিত হারে মহার্ঘ ত্রাণ বা DR কার্যকর হবে। ROPA 2009 অনুযায়ী যাঁরা এখনও সংশোধিত পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন না, তাঁদের ক্ষেত্রেও DR-এর হার বৃদ্ধি পাবে।

১৫ অক্টোবর মিলবে অক্টোবরের বেতন?

পুজোর আগে অগ্রিম বেতন পেতে কার না ভালো লাগে? সেই দিকেও নজর রেখেছে রাজ্য সরকার। DA বৃদ্ধির পাশাপাশি অক্টোবর মাসের বেতন ও পেনশনের তারিখও এগিয়ে আনা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, অক্টোবরের বেতন, মজুরি, স্টাইপেন্ড, অনারারিয়াম-সহ বিভিন্ন পাওনা ১৫ অক্টোবর দেওয়ার কথা রয়েছে। একই দিনে পেনশন ও পারিবারিক পেনশন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ফলে দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের হাতে অক্টোবরের প্রাপ্য অর্থ পৌঁছে যাবে। যেখানে প্রযোজ্য, সেই পেমেন্টের সঙ্গে বর্ধিত DA বা DR-ও যুক্ত হবে।

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের DA ৬০ শতাংশ। জুলাই ২০২৬ থেকে পরবর্তী কিস্তিতে কত শতাংশ DA বাড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট সময়ের CPI-IW তথ্য এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।

আরও পড়ুন: মিলবে চিনি, ময়দা! পুজোয় রেশন নিয়ে বড় ঘোষণা, কোন কার্ডে কতটা পাবেন জানুন

এই বর্ধিত ভাতার আওতায় রাজ্য সরকারের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মীরাও থাকছেন। নিয়ম অনুযায়ী, যাঁদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে, তাঁদের বেসিক পে-র ভিত্তিতেই বর্ধিত DA গণনা করা হবে। একই সঙ্গে DA বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট পেনশন ও পারিবারিক পেনশনের ক্ষেত্রেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হওয়ার কথা।

google button