লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কী করতে হবে? জানুন

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা করে ঢুকবে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল যেমনটা জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। সেই আবহে প্রশ্ন উঠছে, তাহলে লক্ষীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে ঠিক কী করতে হবে? সেই উপায় জানাবো এই প্রতিবেদনে।

লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার

রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে, যারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রতিমাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেতেন, তাদের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে। এর জন্য আলাদা করে কোনও আবেদন করা লাগবে না। কিন্তু এক্ষেত্রে একটি কাজ না করলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আর তা হল ডিবিটি লিঙ্ক। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে সেই মহিলা এই প্রকল্পের সুবিধা পাবে না।

কীভাবে করবেন ডিবিটি?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করতে কোথাও ছোটাছুটির দরকার নেই। বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমেই এই কাজ সম্পন্ন করতে পারবেন। তার জন্য শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর উপরের বাঁদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
  • তারপর সেখানে Customer একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করুন।
  • এরপর Bharat Aadhaar Seeding Enrollment অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর সেখানে Aadhaar Seeding/De-seeding অপশন থাকবে। সেটাতে ক্লিক করতে হবে।
  • তারপর নিজের আধার নম্বর বসাতে হবে।
  • এবার Request for Aadhaar অপশন থেকে Seeding অপশনটিতে ক্লিক করে যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে।
  • এরপর Seeding টাইপ থেকে অপশন নির্বাচন করতে হবে।
  • তারপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দু’বার লিখে টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ইনপুট করে কনফার্ম অপশনে ক্লিক করলেই স্ট্যাটাস সাকসেস লেখা দেখাবে।

আরও পড়ুন: এক ধাক্কায় ৭.৫ গুণ বাড়ছে পেনশন? জানাল EPFO

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, লক্ষীর ভাণ্ডার পেতেন এরকম সবাই যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এমন কোনও কথা নেই। কারণ, যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে বা মৃত ভোটার, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। পাশাপাশি যারা সরকারি চাকরি করেন তারাও পাবেন না। কিন্তু হ্যাঁ, যারা সিএএ বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাদের নাম হোল্ডে রাখা হবে। আবেদন নিষ্পত্তি হলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে বলেই রাজ্যের মন্ত্রী জানিয়েছেন।