বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের আগে প্রতিশ্রুতি যা দিয়েছে সেগুলো পূরণ করার পাশাপাশি হিসেবে অতিরিক্ত কাজ করে দেখাতে চায় ভারতীয় জনতা পার্টি সরকার (Government Of West Bengal)। সেই মর্মে, মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Zero Fees For Job Application)।
বিশেষ করে সরকার গঠনের প্রাক মুহূর্ত থেকেই বিজেপি দাবি করে এসেছিল, বাংলায় পালাবদলের পর এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা হবে। সেই পদক্ষেপের সাথে সাথে এবার নিয়োগ সংস্থাগুলিকেও রাজনীতির ঘোলা জলের বাইরে রাখতে চাইছে শুভেন্দু সরকার। একই সাথে বেশ কিছু নিয়োগ নীতিতেও পরিবর্তন আনছে রাজ্য। রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার বিনামূল্যে চাকরির পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে বাংলার নতুন সরকার।
চাকরির পরীক্ষার জন্য লাগবে না কোনও ফি
রাজ্যে সরকার বদলের পর এবার ইন্টারভিউয়ের নম্বর কমাতে চলেছে বর্তমান সরকার। সেই সাথে জানা গিয়েছে আগামী দিনগুলিতে পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা করে কোনও ফি নেওয়া হবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চাকরির পরীক্ষা তো রয়েছেই সেই সাথে চাকরির ফর্ম ফিলাপ বা আবেদনের জন্যেও কোনও টাকা গুনতে হবে না পরীক্ষার্থীদের। সরকারি সূত্র মারফত খবর, একেবারে বিনামূল্যেই পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে ওয়েমার শিটের কার্বন কপি। একই সাথে শূন্যপদে রোস্টার হবে 100 শতাংশ।
অবশ্যই পড়ুন: তৎকাল টিকিট পেতে এবার লাগবে টোকেন, নয়া নিয়ম রেলের
জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই নয়া নীতিগুলিকে গুরুত্ব দিয়েই পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে অন্যান্য নিয়োগ সংস্থাগুলিকে সব দিক মাথায় রেখে নিয়োগ বিধি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ সংস্থাগুলিকে এবার থেকে রাজনীতি মুক্ত রাখা হবে। প্রশাসনিক বৈঠকের পর একেবারে স্পষ্টভাবে সেই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। একই সাথে রাজ্যের সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিলাপ বিনামূল্যে হবে বলেই আশ্বস্ত করেছেন বিজেপি বিধায়ক ড: স্বপন দাসগুপ্তও।










