প্রীতি পোদ্দার, কলকাতা: প্রচণ্ড গরমের মধ্যে গ্যাসের সামনে রান্না করা যেন একটি ভীষণ চ্যালেঞ্জিং কাজ। এদিকে রান্না না করলেই নয়। তার উপর মাছে ভাতে বাঙালির নিত্যদিন মাছ (Fish) চাইই চাই। তাই কম সময়ে যাতে রান্নার কাজ সারা যায় ততই ভালো। আর সেই কথা মাথায় রেখে আমাদের আজকের প্রতিবেদন এক দারুণ রেসিপি (Recipe) নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল সর্ষে কাতলা পোস্ত (Sorshe Posto Katla)। যা একদিকে স্বাদে হবে দুর্দান্ত আবার রান্না করতেও লাগবে কম সময়।
উপকরণ
সরষে পোস্ত কাতলা বাড়ানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- কাতলা মাছ, নুন, হলুদ, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জল ঝরানো টকদই, চিনি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
সর্ষে পোস্ত কাতলা বাড়ানোর জন্য প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সামান্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং এর সময় অবশ্যই সামান্য নুন দিতে হবে নইলে তেঁতো ভাব থাকবে। এবার একটি ফ্লাইং প্যানে সামান্য সরষের তেল নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে।
আরও পড়ুন: সন্ধ্যার জলখাবারে রাখুন কাঁচা আমের চপ, টক ঝাল স্বাদে মন মজবে সকলের
মাছগুলো ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত মিশ্রণের মধ্যে জল ঝরানো টক দই এবং সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটি টিফিন বক্সের মধ্যে সেই মিশ্রণটি ঢেলে ভেজে রাখা কাতলা মাছ গুলোকে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকনাটা আটকে দিতে হবে। এরপর কড়াইয়ের সামান্য জল গরম করে তার ওপর ওই টিফিন বক্স রেখে ঢেকে দিতে হবে। ৭-৮ মিনিট এমন ভাবে রেখে দেওয়ার পরই তৈরি সর্ষে পোস্ত কাতলা।










