সহেলি মিত্র, কলকাতাঃ হল না শেষ রক্ষা। মাতৃহারা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee)। আসলে বৃহস্পতিবার জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জির একটি পোস্ট ঘিরে সকলের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে। অভিনেতা নিজের মা কে হারালেন।
মাতৃহারা হলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি
অভিনেতা ভাস্কর ব্যানার্জি ফেসবুকে নিজের মায়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, মা চলে গেল। অভিনেতার পোস্ট অনুযায়ী, সম্ভবত তাঁর মা চলে গিয়েছেন গত ২০ মে বুধবার। স্বাভাবিকভাবেই এহেন খবরে গোটা টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। এই কঠিন সময়ে অনেকেই অভিনেতার পাশে থাকার বার্তা দিয়েছেন, সেইসঙ্গে এই কঠিন সময়ে তাঁকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন।
আরও পড়ুনঃ গরমে কাবু বাংলা, স্বস্তি পেতে ঘুরে আসুন এই ৫ হিল স্টেশন, একটা তো খুবই কাছে
টলিউডের অপর এক জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। তারইসঙ্গে তিনি লিখেছেন, ‘জেঠিমার আত্মার শান্তি কামনা করি।’ একজন লিখেছেন, ‘কেনো যে মায়েরা চলে যায়। খুব দুঃখের সময়।কোনো সান্ত্বনায় কাজ হয় না। তিন মাসআগে আমি আমার মা বাবা দুজনেই হারিয়েছি।বুকের ভেতর যেনো ফাঁকা হয়ে গেছে। সাবধানে থাকবেন। মনকে শক্ত রাখুন।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আহা এ ব্যথা ভোলা যায় না। পরম শ্রদ্ধার সঙ্গে ওঁনার আত্মার শান্তি কামনা করি।’
অভিনেতার ফিল্মি কেরিয়ার
অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ার সম্পর্কে বললে, তিনি ইন্ডাস্ট্রিতে ৩০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। কেরিয়ারের শুরুর দিকে বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করলেও তেমন সাফল্য মেলেনি। তবে পার্শ্বচরিত্রে তাঁর অভিনয় এখন সিনেমা প্রেমীদের মুখে মুখে।কেরিয়ারের শুরুতে ‘শ্বেত পাথরের থালা’, ‘বৌ রানী’-র মতো বড় হিট রয়েছে অভিনেতার ঝুলিতে।










