চলবে সময় মেনে, বাংলার তিন গুরুত্বপূর্ণ রুটে বাড়বে ট্রেনের সংখ্যা! মেগা প্ল্যান রেলের

Published:

Indian Railways

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় রেলওয়ে (Indian Railways) তাদের অধিক ঘনত্বের (High Density) রেল নেটওয়ার্কের প্রায় ১১,০০০ কিলোমিটার অংশকে চার-লেন (Four Lane) বানানোর পরিকল্পনা করছে, যা ট্রেনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রধান রুটগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে যানজট কমাবে। পরিকাঠামোর উন্নয়নের জন্য এই প্রস্তাবিত উদ্যোগের মূল উদ্দেশ্য হল যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের যাতায়াত আরও উন্নত করা এবং একই সাথে অত্যন্ত ব্যস্ত কিছু করিডোরের ‘ক্যাপাসিটি’ বা সক্ষমতা আরও জোরদার করা। অর্থাৎ, এই রুটগুলিতে লাইনের সংখ্যা বাড়বে, ফলে দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পাবে। 

১১,০০০ কিলোমিটার রেলপথকে ফোর-লেনিং করার পরিকল্পনা রেলের 

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) দেশের সাতটি হাই-ডেনসিটি রেল রুটের গুরুত্ব তুলে ধরেন, যা মোট রেল ট্রাফিকের একটি উল্লেখযোগ্য অংশ বহন করে। ভারতের রেল নেটওয়ার্কের মাত্র ১৬ শতাংশ জুড়ে থাকলেও, এই রুটগুলো প্রায় ১১,০০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এই রুটগুলির মাধ্যমেই মোট রেল চলাচলের প্রায় ৪১ শতাংশই সম্পন্ন। এছাড়াও, অশ্বিনী বৈষ্ণব রেল পরিবহনের পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধাগুলিও তুলে ধরেন।

বাংলার তিন রুটে বাড়বে ট্রেনের সংখ্যা

ভারতের সাতটি হাই-ডেনসিটি রুটের মধ্যে রয়েছে- দিল্লি-হাওড়া, হাওড়া-চেন্নাই, মুম্বাই-হাওড়া, চেন্নাই-মুম্বাই, মুম্বাই-দিল্লি, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি। ভারতীয় রেল একটি বিবৃতিতে জানায় যে, দেশের প্রধান শহর এবং অঞ্চলগুলির মধ্যে ভারী যান চলাচলকারী রুটগুলির জন্য রেলের এই সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। বিবৃতিতে এও জানানো হয় যে, আরও রেললাইন যুক্ত হলে ট্রেনগুলি আরও মসৃণভাবে ও সময়মত চলাচল করতে পারবে এবং ট্র্যাকগুলির ওপর চাপও কমাবে। পাশাপাশি এই রুটগুলোতে ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ এয়ারপোর্টের মতো হবে রাজ্যের ২৩টি বাস টার্মিনাল, বড় ঘোষণা সরকারের

এই উচ্চ-ঘনত্বের নেটওয়ার্ককে ফোর-লেনে উন্নীত করার কাজটি ভারতীয় রেলের ধারণক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যতে যাত্রী ও মাল পরিবহনের চাহিদার জন্য নেটওয়ার্ককে প্রস্তুত করার বৃহত্তর প্রচেষ্টারই একটি অংশ। গত ২২ জুলাই লোকসভায় একটি লিখিত উত্তরে রেলমন্ত্রী জানান যে, ভারতে দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ ৪.০’ (Kavach 4.0)-কে দিল্লি-মুম্বাই এবং দিল্লি-হাওড়া রেল করিডোর জুড়ে ২,৪৯০ রুট কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ এনডিএ-র ক্ষতি! আজ ভোট হলে কটা আসন পাবে বিজেপি, কংগ্রেস? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

রেলমন্ত্রী বলেন, কবচ ৪.০-তে বেশ কিছু আপগ্রেড করা হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অপটিক্যাল ফাইবার কেবলের (OFC) মাধ্যমে স্টেশন-টু-স্টেশন ইন্টারফেস, উন্নততর ট্রেন লোকেশন অ্যাকুরেশি এবং বড় রেল ইয়ার্ডে উন্নত সিগন্যাল ইনফরমেশন। এই ব্যবস্থাটি বিদ্যমান ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সাথেও সরাসরি সংযুক্ত করা যায় বলে জানানো হয়েছে।