সহেলি মিত্র, কলকাতাঃ ঠিক যেন মঙ্গলগ্রহ (Mars)! আপনি কি জানেন যে ভারতে এমন এক জায়গা রয়েছে যে জায়গাটিকে দূর থেকে দেখলে দেখলে মনে হবে মঙ্গলগ্রহ, অথচ জায়গাটির যত কাছে যাবেন বা এর ইতিহাস সম্পর্কে জানবেন ততই আঁতকে উঠবেন। এমন এক জায়গা যেখানকার মানুষের জীবন রীতিমতো শেষ হয়ে যাচ্ছে। লাল রঙের জলাধার, শুষ্ক মাটি, মিলে মিশে এক অন্যরকমই জগত তৈরি হয়ে গিয়েছে।এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে পাবেন ওড়িশার (Odisha) কোরাপুটের কোরাপুট (Koraput) জেলার দামনজোড়ির পাহাড়ি এলাকায়।
ওড়িশার বুকেই রয়েছে মিনি মঙ্গলগ্রহ!
কোরাপুট জেলার দামনজোড়ির পাহাড়ি পথে হাঁটলে আপনি অন্যরকমই অভিজ্ঞতা লাভ করবেন। যত জায়গাটির অন্দরে যাবেন ততই আপনার নাকে আসবে তীব্র এবং ঝাঁঝালো রাসায়নিক গন্ধ। এই লাল জল প্রকৃতির সৃষ্টি নয়, বরং অ্যালুমিনিয়াম উৎপাদনের বর্জ্য। এই বর্জ্যের নাম ‘রেড মাড’ (Red Mud Pond)। বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরির সময় যে ক্ষারীয় অবশিষ্টাংশ তৈরি হয়, সেটাই এই লাল কাদা। এর pH মাত্রা এতটাই বেশি যে এটি সরাসরি মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
যাবেন নাকি লাল নদীতে?
এই রাসায়নিকের ফলে আশেপাশের বহু গ্রাম রীতিমতো উজাড় হয়ে যাচ্ছে। জনজীবন নষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। না এই জায়গাটি ঘুরতে যাওয়ার জন্য মোটেও সুরক্ষিত নয়। এই জায়গা থেকে যত দূরে থাকবেন ততই আপনার স্বাস্থের পক্ষে তা মঙ্গলজনক হবে। জানলে আঁতকে উঠবেন, এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছেন গ্রামের পানীয় জল এখন আর আগের মতো স্বচ্ছ নয়। অনেক জায়গায় জল লালচে হয়ে গেছে। সেই জল ব্যবহার করার ফলে ত্বকের সমস্যা, জ্বালা বা অন্যান্য অসুখ দেখা দিচ্ছে বলে দাবি তাদের।
আরও পড়ুনঃ তৈরি থাকুন, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া
দূর থেকে জায়গাটি দেখতে খুবই সুন্দর মনে হবে। দুদিকে সবুজ পাহাড় তার মাঝখান থেকে বয়ে যাচ্ছে লাল নদী। সেইসঙ্গে হালকা সাদা পাথর। যেন মনে হবে মঙ্গলগ্রহ। কিন্তু এখানে ভুলেও কোনওদিন যাবেন না, নইলে রোগ নিয়ে বাড়ি ফিরতে হবে আপনাকে।










