নিরামিষ রান্নায় আনুন নতুনত্ব, বাড়িতেই বানিয়ে ফেলুন মটর ডালের বড়ি ভাপা

Published:

Bori Bhapa

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি রান্নায় বড়ির গুরুত্ব অপরিসীম। যদিও সব রান্নায় বড়ি পড়ে না ঠিকই, তবে যখন যে রান্নাতে থাকে, তার স্বাদ যেন আলাদাই মাত্র পায়। তবে দিনে দিনে সেই রান্না (Recipe) যেন হেঁশেল থেকে একেবারে উধাও হয়ে যাচ্ছে, তাই, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে পুরোনো দিনের রান্নার এক দারুন নিরামিষ রেসিপি, আর সেটি হল মটর ডালের বড়ি ভাপা (Bori Bhapa)।

কালকের দিনে বেশ দেখা যেত মা ঠাকুমারা, শীতের সময়ে বাড়ির ছাদে কাপড় পেতে তার ওপর শিলনোড়ায় মুসুর, মটর বা বিউলির ডাল বেটে তাতে কালো কিংবা সাদা জিরে মিশিয়ে তৈরি করত বড়ি। বাড়ির ছাদে কিংবা উঠোনে রোদে শুকোতে দেওয়া হত। রীতিমত বসত বড়ির মেলা। কিন্তু আজকাল সময়ের অভাবে বড়ি দেওয়ার কাজটা ঠিকভাবে হয়ে ওঠে না। তাই ভরসা করতে হয় বাজার চলতি বিক্রি হওয়া বড়িগুলোর ওপর। এবার সেই বুড়ি দিয়েই এক দারুন নিরামিষ রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

মটর ডালের বড়ি ভাপা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল— মটর ডালের বড়ি, নারকেল কোরা, সাদা কালো সরষে বাটা, পোস্ত বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, লঙ্কা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা বা বাড়িতে বানানো মটর ডালের ছোট ছোট বড়ি গুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তবে চাইলেও অন্য কোন ডালের বড়ি দিয়েও এই রেসিপিটি রান্না করা যাবে। প্রথমেই সামান্য সরষের তেল গরম করে তার মধ্যে সেই বড়িগুলো ভেজে নিতে হবে। বেশি পোড়া যেন না হয় খেয়াল রাখতে হবে। এবার একটি নারকেল ভালো করে কুড়িয়ে নিতে হবে, অন্যদিকে ব্লেন্ডারে সাদা সরষে এবং সামান্য কালো সরষে খানিকটা নুন এবং জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল সুস্বাদু ছানাপোড়া, রইল রেসিপি

এবার একটি ব্লেন্ডারে পোস্ত বাটা করে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে নারকেল কোরা, সাদা কালো সরষে বাটা, পোস্ত বাটা, নুন, সামান্য হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে সবটা একসঙ্গে মেখে নিতে হবে। মশলার মিশ্রণটার মধ্যে এবার ঢেলে দিতে হবে ভাজা বড়িগুলো। সবটা ভালো করে মাখানোর পর একটি স্টিলের টিফিন বক্সে পুরোটা ঢেলে নিতে হবে তার ওপর দিয়ে কিছুটা সরষের তেল কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। কড়াইতে সামান্য গরম জল ফুটিয়ে তার মধ্যে টিফিন বক্সটা রেখে ঢাকনা দিয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি মটর ডালের বড়ি ভাপা।

আরও Bori Recipe