১৫ বছরের ছেলেকেও ছাড়ল না পাকিস্তান! বৈভব সূর্যবংশীকে নিয়ে যা করল…

Published:

Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের দাপুটে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ভারতের 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিহারের এই ছেলে যেভাবে কামাল দেখাচ্ছেন তাতে কার্যত হা হয়ে গিয়েছেন অনেকেই। দেশের বাইরেও বৈভবকে নিয়ে চলছে আলোচনা। প্রতিবেশী দেশ পাকিস্থানেও ভারতের খুদেকে নিয়ে চর্চা কম হয় না। তবে এবার যা হল তা দেখে নিজেদের ক্রোধ সামলাতে পারছেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। সম্প্রতি একটি লাইভ শোতে ভারতের বৈভবকে নিয়ে উপহাস করতে দেখা গেল দুই প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলী এবং কামরান আকমলকে।

বৈভব সূর্যবংশীকে নিয়ে দেদার ঠাট্টা তামাশা পাকিস্তানিদের

ভারতীয় ক্রিকেটারদের নিশানা করে পাকিস্তানিদের অগ্রহণযোগ্য মন্তব্য করা নতুন বিষয় নয়। এর আগে বহুবার বহু পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় প্লেয়ারদের প্রসঙ্গে নানান অকথা কুকথা বলেছেন। এবার নিশানা হলেন খোদ বৈভব সূর্যবংশী।।15 বছরের কিশোরকেও ছাড়লেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। সাম্প্রতিক একটি টিভি শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলী এবং কামরান।

এদিন লাইভ শো শুরু হওয়ার পর থেকেই ভারতের বৈভব সূর্যবংশীকে নিয়ে চলছিল আলোচনা। ঠিক সেই সময়, পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে বারবার বাবলু বলে সম্বোধন করছিলেন। তাঁদের কথায়, “বাবলু আজকে ড্রিঙ্ক করেছিল, কমপ্লান পান করেছিল!” এদিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে দেদার ঠাট্টা তামাশা করতে করতেই বাসিত আলী বলেন, “বৈভব সূর্যবংশী ফিল্ডিং করা থেকে দূরে থাকে। ও তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলে।”

একই সাথে এদিন বাসিতের কথায় তাল মিলিয়ে আরেক পাকিস্তানি কামরান বলে বসেন, “না না, ও প্রত্যেকটা ম্যাচেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে। ফিল্ডিং কম করে। ও মর্ডান ডে ক্রিকেটকে একেবারেই ফলো করছে না।” এদিনের লাইভ শোতে ভারতের 15 বছরের ক্রিকেটারকে নিয়ে ঠাট্টার ছলে নানান কথা বলার পাশাপাশি সমালোচনাও করেছিলেন পাকিস্তানের দুই প্রাক্তনী। যেই ঘটনায় এবার ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা।

অবশ্যই পড়ুন: পাঞ্জাব জিততেই বদলাল অঙ্ক! বিশেষ শর্ত পূরণ করলেই প্লে অফে KKR

বৈভবকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের রসিকতার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই তা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিজেদের ক্রোধ সংবরণ করতে পারছেন না! কেউ কেউ লিখছেন, “বৈভবকে বাবলু বলে ডাকার কারণ কী? ওর তো একটা নাম আছে! আপনাদেরও যদি এরকম উল্টোপাল্টা নামে ডাকা হয় ভাল লাগবে?” কেউ লিখছেন, “পাকিস্তানিদের তো এটাই কাজ! নিজেরা ক্রিকেটে লবডঙ্কা, এদিকে লোককে আবার ঠাট্টা করে!” সবমিলিয়ে, খুদে বৈভবকে নিয়ে তামাশার জবাব দিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরাই।

google button