পরাজয় যন্ত্রণার মাঝেই KKR অধিনায়ক রাহানেকে বড় শাস্তি দিল BCCI

Published:

BCCI Fined Ajinkya Rahane

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অবস্থা সবচেয়ে শোচনীয়। চলতি IPL এর একমাত্র দল KKR, যারা আজ পর্যন্ত টুর্নামেন্টে খাতাই খুলতে পারেনি। সবচেয়ে বড় কথা, 5 ম্যাচের চারটিতে লাগাতার পরাজয় নিয়ে নাক কাটা গিয়েছে শাহরুখ খানের দলের। শেষবারের মতো গতকাল চেন্নাইয়ের কাছে গো হারা হারতে হয় নাইট ব্রিগেডকে। আর সেই পরাজয় যন্ত্রণার মাঝেই KKR অধিনায়ক অজিঙ্কা রাহানেকে শাস্তি দিল BCCI (BCCI Fined Ajinkya Rahane)।

রাহানেকে শাস্তি দিল BCCI

গতকাল অর্থাৎ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই আসরে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাহানে। ফলে প্রথমে ব্যাট করতে নেমে 192 রান তোলে চেন্নাই। পরবর্তীতে প্রতিপক্ষ দলের দেওয়া লক্ষ্য তাড়া করতে 160 রানে গুটিয়ে যায় কলকাতা। তবে গতকালের ম্যাচে পরাজয়ের পাশাপাশি রাহানেরা ইনিংস শেষ করতে অনেকটাই সময় লাগিয়ে দিয়েছিলেন। যার ফলে IPL এর আচরণবিধির 2.22 ধারা লঙ্ঘন হয়েছে। এক কথায়, স্লো ওভার রেটের কারণে শাস্তি পাচ্ছেন KKR এর অধিনায়ক।

স্লো ওভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক রাহানেকে 12 লাখ টাকা জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে শুভমন গিল, হার্দিক পান্ডিয়াদের একই কারণে জরিমানা করা হয়েছিল।

অবশ্যই পড়ুন: হাওড়া-দিল্লি রুটে ২৪টি স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

নিষিদ্ধ করা হতে পারে রাহানেকে?

সাধারণত আগে নিয়ম ছিল যদি কোনও দলের অধিনায়ক কোনও ম্যাচ শেষ করতে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় নেন সে ক্ষেত্রে স্লো ওভার রেটের কারণে তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে সেই নিয়ম বদলেছে। বর্তমানে অধিনায়কদের নিষিদ্ধ বা সাসপেন্ড করার বদলে জরিমানা করা হয়। তবে নতুন নিয়মে উল্লেখ রয়েছে, যদি কোনও দলের অধিনায়ক একই ভুল অর্থাৎ পরপর তিনবার স্লো ওভার রেটের কারণে ধরা পড়েন সে ক্ষেত্রে তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে।