PBKS-কে গুঁড়িয়ে IPL-র পয়েন্ট তালিকা পাল্টে দিল SRH, কার অবস্থা কেমন?

Published:

IPL 2026 Points Table

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে দলটা কিছুদিন আগেই কলকাতার সামনে মুখ থুবড়ে পড়েছিল, গতকাল তারাই হারিয়ে দিয়েছে শক্তিশালী পাঞ্জাব কিংসকে (IPL 2026 Points Table)। 33 রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেই পয়েন্ট তালিকার চেহারা পাল্টে দিয়েছে SRH। এতদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পাঞ্জাবকে ধাক্কা দিয়ে সরিয়ে মগডালে নিজের জায়গা নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে পাঞ্জাব নেমে দাঁড়িয়েছে দ্বিতীয় স্থানে। বাকি দলগুলির অবস্থা কেমন?

তালিকার প্রথম চারে কারা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 11 ম্যাচের সাতটিতে জয় এবং চারটিতে পরাজয় নিয়ে 14 পয়েন্ট পেয়েছে তারা। অন্যদিকে 13 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে তালিকার তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট 12। এছাড়াও 10 ম্যাচের 6টি জিতে তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছে রাজস্থান রয়্যালস। এই দলটির পয়েন্টও এখন 12। এই চার দলের কাছে প্লে অফে পৌঁছানোর সুযোগ থাকলেও এদের মধ্যে RCB যেহেতু মাত্র 9টি ম্যাচ খেলেছে ফলে এই দলটির কাছে এখন তালিকার প্রথমে জায়গা দখল করার সুযোগ থাকবে।

বাকিদের অবস্থা কেমন?

SRH এর বড় জয়ের পর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে গুজরাত। তাদের পয়েন্ট 12। এরপরই তালিকার ছয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। এই দলটি বর্তমানে 10 পয়েন্টে দাঁড়ালেও তাদের কাছে সুযোগ রয়েছে পরবর্তী দুই ম্যাচ জিতে শীর্ষ চারে পৌঁছনোর। এছাড়া পয়েন্ট তালিকার সপ্তম, অষ্টম, নবম এবং দশম নম্বরে রয়েছে যথাক্রমে দিল্লি, কলকাতা, মুনোই ও LSG। এই দলগুলির মধ্যে দিল্লি এবং কলকাতার কাছে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিতে প্লে অফে পৌঁছনোর সুযোগ রয়েছে। তবে মুম্বই এবং LSG এর কাছে লড়াই করে প্লে অফে পৌঁছানোর কাজ বেশ কঠিন!

অবশ্যই পড়ুন: চিংড়িঘাটা মেট্রো নিয়ে অবশেষে সুখবর, ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে কাজ

প্রসঙ্গত, শেষের তিন ম্যাচের তিনটিতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। শহরের এই ঐতিহ্যবাহী দলটির কাছে আজও সুযোগ রয়েছে প্লে অফের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখার। তবে সফল হতে হলে পরবর্তী প্রত্যেকটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে শাহরুখ খানের দলকে। তবেই শক্তিশালী দলগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতায় থাকা যাবে।