বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে সব সম্ভব (IPL 2026 Points Table)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে যে দলটা লাগাত 6 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিল, তারাই এবার একের পর এক ম্যাচ হেরে 4 নম্বরে নেমেছে। হ্যাঁ, গতকাল মুম্বই ইন্ডিয়ান্স বাহিনীর কাছে হারের পর পাঞ্জাব এখন পয়েন্ট তালিকার ফোর্থ বয়। তবে পাঞ্জাবের এই হারের পর পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে প্লে অফে যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে। যেকোনও প্রকারে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে মহেন্দ্র সিং ধোনির দলকে।
এই মুহূর্তে পয়েন্ট তালিকার অবস্থা
শেষ ম্যাচে কলকাতাকে হারিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার প্রথমে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 12 ম্যাচের আটটিতে জয় এবং চারটি পরাজয় নিয়ে 16 পয়েন্টে দৌড়চ্ছে RCB। 12 ম্যাচের 8টিতে জয় এবং চারটিতে পরাজয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। এই দলটি শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। কাজেই এদের প্লে অফে যাওয়া প্রকার নিশ্চিত।
এরপর পয়েন্ট তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। 12 পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে চেন্নাই সুপার কিংস। এছাড়াও যথাক্রমে তালিকার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম নম্বরে রয়েছে রাজস্থান, দিল্লি ও কলকাতা। এই তিন দলের পয়েন্ট যথাক্রমে, 12,10 এবং 9। পাশাপাশি তালিকার নবম এবং দশম স্থানে রয়েছে মুম্বই ও LSG। যদিও এই দুই দল আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
অবশ্যই পড়ুন: অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট, অবশেষে গড়িয়ার সেই ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিল সরকার
কলকাতা কি প্লে অফে উঠতে পারবে?
সাম্প্রতিক সময়ে ছন্দে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে শাহরুখ খানের দল! আসলে এই মুহূর্তে কলকাতার যা অবস্থা তাতে পরবর্তী তিন ম্যাচের তিনটিতে বড় ব্যবধানে জেতার পাশাপাশি বাকি কয়েকটি দলের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হবে KKR বাহিনীকে। এক কথায়, কঠিন সমীকরণ নিয়ে প্লে অফে যাওয়াটা কলকাতার পক্ষে একপ্রকার অসম্ভব।










