বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে চরম দুরবস্থা ভারতের (Team India)। প্রথমে আয়ারল্যান্ড এবং পরে ইংল্যান্ডের কাছে গো হারা হেরে আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জা বাড়িয়েছে টিম ইন্ডিয়া। জাতীয় দলের এমন বাজে পারফরমেন্সের দায় নিতে হবে অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীরকেও। তাছাড়াও দলের বাকি প্লেয়ারদের পারফরমেন্স খতিয়ে দেখবে BCCI। এমতাবস্থায়, ইংল্যান্ডের কাছে হেরেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন KKR তারকা বরুণ চক্রবর্তী।
জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ নাইট তারকা
মোট দুটো সিরিজের দুটিতেই লাগাতার পরাজয় দেখেছে ভারত। একটি ম্যাচে জিতেও মান রক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তো একেবারে মুখ থুবড়ে পড়েছে শ্রেয়সের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখতে হলে আগামী সিরিজগুলিতে ছন্দে ফিরতে হবে ভারতকে। সেই যাত্রা শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই। আগামী 23 জুলাই থেকেই শুরু হবে তিন ম্যাচের ভারত বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। আর তার আগেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন বরুণ।
অবশ্যই পড়ুন: অপরাধীদের মাথায় বাজ! কাল থেকে রাজ্যে কার্যকর গুণ্ডা দমন আইন, কোন কাজে শাস্তি?
ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। তবে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও পরবর্তী দুই ম্যাচে দলের জন্য কিছুই সেভাবে করতে পারেননি এই নাইট তারকা। তুলেছিলেন মাত্র একটি উইকেট। বিনিময়ে রান দিয়েছেন প্রচুর। এবার সেই স্পিনারই জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দল থেকে বাদ পড়লেন।
জানা গিয়েছে, বরুণ চক্রবর্তীর হাইমস্ট্রিংয়ে চোট রয়েছে। যার ফলে ভারতীয় তারকাকে চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে বেশ কিছুটা সময় দিতে হবে। মূলত সে কারণেই জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে বরুণের বদলে অপ্রত্যাশিতভাবে দলে নেওয়া হয়েছে রবি বিষ্ণোইকে।










