এই কাজ করলেই প্লেঅফে KKR, কী বলছে সমীকরণ?

Published:

Kolkata Knight Riders IPL 2026 Playoffs Equation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। গ্রুপ পর্বের আর মাত্র আটটি ম্যাচ বাকি। তা সত্ত্বেও প্লে অফের লড়াইয়ে এখনও একে অপরকে টেক্কা দিচ্ছে সাতটি দল। সেই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। শুরুর দিকে ক্রমাগত ব্যর্থ হওয়া শাহরুখ খানের দলের কাছে এবছর প্লে অফে ওঠার বড় সুযোগ রয়েছে। তবে কলকাতাকে প্লে অফ নিশ্চিত করতে হলে করতে হবে বড় কাজ। ভাঙতে হবে পাথর!

এই কাজ করতে পারলেই প্লে অফে KKR

শেষ ম্যাচে শক্তিশালী গুজরাত বাহিনীকে একেবারে কুপোকাত করে ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স। বড় ব্যবধানে জয়ের পর পয়েন্ট তালিকাতেও নিজেদের অবস্থান শক্তিশালী করেছে শাহরুখ খানের টিম। তবে এখন কলকাতার কাছে সমীকরণ অন্য। প্লে অফে উঠতে গেলে কার্যত পাথর ভাঙতে হবে শহরের এই দলটিকে। বলাই বাহুল্য, এই মুহূর্তে কলকাতার সামনে রয়েছে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ। প্লে অফে যেতে হলে পরপর দুই ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে জিততে হবে অজিঙ্কা রাহানেদের।

সবচেয়ে অবাক করা বিষয়, কলকাতা যদি পরবর্তী দু’ম্যাচের দুটিতে জিতেও যায়, তাও তারা তালিকার প্রথম দুই দলের আসনে জায়গা করতে পারবে না। অর্থাৎ প্লে অফে উঠে গেলেও তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। সেই ম্যাচে জিততে পারলে তবেই পরবর্তী রাস্তা পরিষ্কার হবে নাইট বাহিনীর। এক কথায়, পরবর্তী দুই ম্যাচে মুম্বই ও দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার পাশাপাশি এলিমিনেটর ম্যাচেও জয় হাসিল করতে হবে KKR ব্রিগেডকে। তবেই আশা বাঁচবে শাহরুখ বাহিনীর।

অবশ্যই পড়ুন: হাইকোর্টের নির্দেশ, OBC সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার

উল্লেখ্য, বিগত 12 ম্যাচের পাঁচটিতে জয়, ছয়টিতে পরাজয় এবং একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার 8 নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে 7 নম্বরে পৌঁছলেও ফের এক ধাপ নিচে নেমে এসেছে শাহরুখ খানের দল। তাদের পয়েন্ট বর্তমানে 11। অন্যদিকে, প্রথম দল হিসেবে ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।