ভারতের লজ্জার কারণ হলেন রবীন্দ্র জাদেজা, এত ভুল করেননি কোনও স্পিনার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অভিজ্ঞতার দিক থেকে আপাতত তাঁকে টেক্কা দেবে, এমন কেউ নেই টিম ইন্ডিয়ায় (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা দীর্ঘ সময় পর জাতীয় দলে কামব্যাক করেছেন তিনি। আর সেই কামব্যাক সিরিজেই দলকে বিপাকে ফেললেন জাদেজা। শুধু তাই নয়, গড়লেন লজ্জার জোড়া রেকর্ড। যার কারণে ভারতীয় ক্রিকেট মহলে যথেষ্ট সমালোচিত হতে হচ্ছে এই খেলোয়াড়কে। প্রশ্ন উঠছে, তাঁর ক্রিকেট শৈলী নিয়েও।

ভারতীয় দলকে লজ্জায় ফেললেন জাদেজা!

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন গতকাল অর্থাৎ চতুর্থ দিনে চারটি নো বল করেন সারাংশ জৈন। অন্যদিকে রবীন্দ্র জাদেজার হাত ঘুরে একটি নো বল এসেছিল। আর সেটাই লজ্জায় ফেলেছে ভারতকে। লজ্জার নতুন নজির গড়েছেন তিনি নিজেও। আসলে 2021 সাল থেকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নো বল করেছেন ভারতের জাদেজা। আজ পর্যন্ত লাল বলের ক্রিকেটে 88টি নো বল করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

টেস্টে নো বল করার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের নোমান আলি। তাঁর নো বলের সংখ্যা 40। একইভাবে তালিকার তৃতীয় স্থানে থাকা লাসিথ এমবুলদেনিয়া, টেস্ট ক্রিকেটে মোট 19টি নো বল করে লজ্জা বাড়িয়েছিলেন। এখানেই শেষ নয়, গত তিন বছরে আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়ে বারবার ভুল প্রমাণিত হয়েছেন জাদেজা। সেটাও জাড্ডুর বড় লজ্জার রেকর্ড।

আরও পড়ুন: দ্বিতীয় জাদেজা পেয়ে গেল ভারত, জানুন সেই ক্রিকেটারের পরিচয়

প্রসঙ্গত, শুধু জাদেজা নন, শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে উইকেট তুলতে গিয়ে নো বল করছেন টিম ইন্ডিয়ার বাকি কয়েকজন বোলারও। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। কোচ জানান, চলতি টেস্টে মোট চারটি নো বল করেছেন জাদেজা। বাকি স্পিনাররাও এই ভুল করছেন। তাঁর মতে, উইকেট তোলার জন্য অতিরিক্ত চেষ্টা করতে গিয়েই নো বল হয়ে যাচ্ছে। এই ভুল দ্রুত শুধরে নেওয়া উচিত।