বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার ছিল তাই হল। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ ব্যাটিং এবং উইকেট কিপিং করার কারণে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বলাই বাহুল্য, এই পুরস্কারের জন্য সতীর্থ জসপ্রীত বুমরাহর সাথে লড়াই করতে হচ্ছিল ভারতীয় তারকাকে। তবে সেই লড়াইতেও জয় ছিনিয়ে নিয়ে ICC র প্লেয়ার অফ দ্য মান্থ হয়ে গেলেন সঞ্জু। মার্চ মাসের সবচেয়ে সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যানকে।
IPL-এ টানা তিন ম্যাচে ব্যর্থ হয়েছিলেন সঞ্জু
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম তিন ম্যাচে একটানা ব্যর্থতা দেখতে হয়েছিল টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটসম্যানকে। একই ঘটনা ঘটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও। শুরুর দিকে ব্যাট হাতে চেষ্টা বিফলে গেলেও শেষ পর্যন্ত হাতেনাতে ফল পেয়েছিলেন সঞ্জু। বিশ্বকাপের টানা তিন ম্যাচে দাপিয়ে ব্যাটিং করেছেন তিনি।
না বললেই নয়, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 97 রানের বিস্ফোরক ইনিংস দিয়ে নিজের জয়যাত্রা শুরু করেছিলেন সঞ্জু স্যামসন। এরপর সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 89 রানের ইনিংস খেলে ফাইনালের মঞ্চেও নিউজিল্যান্ডকে গুটিয়ে 89 রান তুলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার।
শুধুমাত্র মার্চ মাসেই সঞ্জু তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেই আসরে 199.27 স্ট্রাইক রেটে ব্যাট করে 275 রান করেছিলেন তিনি। এর আগে পরপর দু’বছর প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন সঞ্জু। তবে মাসের সেরা প্লেয়ার এর পুরস্কার এটাই প্রথম। বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে পুরস্কার পাওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাংকিং এও উন্নতি হয়েছে সঞ্জুর। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ 20 জন প্লেয়ারের মধ্যে রয়েছেন তিনি।
অবশ্যই পড়ুন: পরাজয় যন্ত্রণার মাঝেই KKR অধিনায়ক রাহানেকে বড় শাস্তি দিল BCCI
কেরালার প্রথম প্লেয়ার হিসেবে বিশেষ পুরস্কার পেলেন সঞ্জু
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পাওয়া মাত্রই ইতিহাস তৈরি করেছেন সঞ্জু স্যামসন। আসলে কেরালার প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরস্কার সঞ্জুই প্রথম পেলেন। এর আগে সে রাজ্যের কোনও খেলোয়াড় বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে এমন পুরস্কার জেতেননি। সে ক্ষেত্রে বলাই যায় ক্রিকেটে সঞ্জুর সাথে সাথে ইতিহাসের পাতায় নাম লিখল কেরালাও।










