বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন চর্চায় ভারতীয় টি-টোয়েন্টি দল (Team India Next Captain)। অনেকেই মনে করছেন, IPL শেষ হয়ে গেলেই 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। হয়তো সে কারণেই একজন দক্ষ প্লেয়ারকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে BCCI। হ্যাঁ, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে জাতীয় দলের অধিনায়ক করা হতে পারে শ্রেয়স আইয়ারকে। তবে এখন শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন আরও 4 প্লেয়ার।
আইয়ার ছাড়াও টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে 4 প্লেয়ার
টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়স আইয়ার কার্যত তুলনাহীন। এর আগে 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বাহিনীকে চ্যাম্পিয়ন করেছিলেন আইয়ার। এরপর গতবছর পাঞ্জাবকে ফাইনালেও তুলেছিলেন তিনি। তাছাড়াও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই ভারতীয় তারকার নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে প্রীতি জিন্টার দল। এমতাবস্থায়, তাঁকে ভারতীয় টি-টোয়েন্টি দলের যোগ্য অধিনায়ক হিসেবে দেখছেন অনেকেই।
তবে কয়েকটি রিপোর্ট মারফত খবর, এই মুহূর্তে আইয়ার ছাড়াও ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শুভমন গিল এমনকি ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহও। সবচেয়ে বড় কথা, এই চার প্লেয়ারের মধ্যে দুজন আগেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হওয়ার পথটা একেবারে সহজ হবে না আইয়ারের। সম্ভাব্য অধিনায়কের তালিকায় থাকা বাকি চার প্লেয়ারকে টপকাতে হলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলিতে নিজেকে প্রমাণ করতে হবে সাইলেন্ট হিরোকে।
অবশ্যই পড়ুন: Bajaj Platina 100 নাকি Hero Splendor Plus, দাম-মাইলেজের দিক থেকে কোনটি সেরা?
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কিছুতেই ছন্দে ফিরতে পারছেন না সূর্যকুমার যাদব। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার খোলস ছাড়িয়ে বেরোতে পারেননি সূর্য। বিশ্বকাপের আগে অবশ্য দুই একটি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। তবে মূল পর্বতে পৌঁছতেই কেমন যেন উবে যায় এই প্লেয়ারের ফর্ম। IPL এও বারবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে না পারায় এবার হয়তো অধিনায়কের পদ খোয়াতে হবে স্কাইকে।










