বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারতীয় টি-টোয়েন্টি দল (Team India Next Captain)। সেই সূত্রেই অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে সূর্যকুমার যাদবকে। তার আগেই সূর্যর বিকল্প হিসেবে উঠে আসছে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের নাম। আগেই সোনা গিয়েছিল, স্কাই এর বিকল্প হিসেবে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার। সেই তালিকায় জুড়েছিল আরও কয়েকজন প্লেয়ারের নাম। তবে এবার শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেলেন ভারতের এক তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে তরুণ প্লেয়ার!
সাম্প্রতিক সময়ে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সূর্যকুমার যাদব। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট হাতে ক্ষমতা দেখালেও টুর্নামেন্ট শুরু হতেই হারিয়ে গিয়েছিল সূর্যের ফর্ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কিছুতেই নিজের আজকের চাকা ঘোরাতে পারেননি স্কাই। এমতাবস্থায়, খেলোয়াড়ের খারাপ ফর্মকে সামনে রেখে তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেটা হলে রিঙ্কু সিংদের নেতৃত্ব দিতে পারেন এক দক্ষ ভারতীয়।
এতদিন শোনা যাচ্ছিল, সূর্য বাদ পড়লে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন আইয়ার। যদিও সেই তালিকায় আগে থেকেই ছিলেন সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা। এবার ভারতের সম্ভাব্য অধিনায়কের তালিকায় ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণও। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্যাট কামিন্স এর অনুপস্থিতিতে SRH দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাছাড়াও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই প্লেয়ার। আর সে কারণেই অনেকে মনে করছেন, আইয়ারদের থেকেও কিছু ক্ষেত্রে ভারতের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে এই প্লেয়ার।
অবশ্যই পড়ুন: বিমানকেও হার মানাবে ট্রেনের পরিষেবা! জানিয়ে দিলেন রেলমন্ত্রী
উল্লেখ্য, শুরুর দিকে কিছুটা ছন্দে থাকলেও সময় গড়াতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে হারতে শুরু করে মুম্বই। শেষবারের মতো গতকাল বিরাট কোহলিদের দল RCB-র কাছে হারের পর পয়েন্ট তালিকার 9 নম্বরে থাকার সাথে সাথে IPL এর প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে অধিনায়ক সূর্যকুমারের MI।










