কবে বড়দের টিম ইন্ডিয়ায় অভিষেক বৈভব সূর্যবংশীর? দিনক্ষণ জানালেন গাভাস্কার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হয়নি, বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi), সেজন্যই হেরেছে ভারত! এমন মত পোষণ করেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই। আসলে চুনোপুঁটি দলের কাছে সিরিজের প্রথম ম্যাচে হারের পর অনেকেই আশা করেছিলেন বৈভবকে বোধহয় দ্বিতীয় দিনে মাঠে নামানো হতে পারে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি! যে কারণে ব্যাপক সমালোচিত হতে হয়েছিল প্রধান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এমতাবস্থায় এবার শোনা যাচ্ছে, আসন্ন ইংল্যান্ড সিরিজেই অভিষেক হতে পারে বৈভবের!

ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হবে বৈভব সূর্যবংশীর?

আগামীকাল অর্থাৎ পহেলা জুলাই থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কিংবদন্তি সুনীল গাভাস্কার। সোনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব প্রসঙ্গে মুখ খুলে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমি আশা করছি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই সুযোগ পাবে বৈভব সূর্যবংশী। সে ভারতকে একটা দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে যাত্রা শুরু করতে পারে।”

এদিন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বললেন, “গত আয়ারল্যান্ড ম্যাচের ধাক্কা সামলে উঠতে ভারতের জন্য অত্যন্ত ফলদায়ী প্রমাণিত হতে পারে বৈভব। তবে তাঁকে দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে খানিকটা সমস্যা হতে পারে। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাঁদের সেই জুটি ভেঙে বৈভবকে জায়গা দেওয়াটা মোটেই সহজ হবে না।”

অবশ্যই পড়ুন: রামনবমীতে অশান্তির মামলায় নয়া মোড়! NIA-র হাতে গ্রেপ্তার অপরুপা পোদ্দারের স্বামী

প্রসঙ্গত, ভারতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়কের ভূমিকায় নতুন শ্রেয়স আইয়ার। তবে তিনি দায়িত্ব পেতেই ব্যর্থতা দেখেছে ভারত। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনীল গাভাস্কার বললেন, “যখন কোনও নতুন প্লেয়ার দলে আসে, তাঁকে গোটা পরিবেশের সাথে, বাকি প্লেয়ারদের সাথে মানিয়ে নিতে একটু সময় দিতে হয়। আমার মনে হয়, অযথা হতাশ না হয়ে তাঁর উপর আস্থা রাখা প্রয়োজন।”