বিক্রম ব্যানার্জী, কলকাতা: খারাপ সময় যাচ্ছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচেও সুযোগ পাননি বৈভব। মাঝে এশিয়ান গেমসে সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেননি তিনি। তবে ভারতীয় দল মূল মঞ্চে ফিরে এলেও ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভারতীয় একাদশে জায়গা হল না 15 বছর বয়সী ক্রিকেটারের? এমতবস্থায়, প্রশ্ন উঠছে তাহলে কি বৈভবের উপর ভরসা পাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড? নেপথ্যে কোন কারণ?
বৈভবের উপর কেন ভরসা পাচ্ছে না বোর্ড?
বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেটার সে কথা বলাই যায়। 15 বছর বয়সে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর বিহারের কিশোরকে নিয়ে নানান মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। তবে আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হল বৈভবকে। যদিও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের স্কোয়াডে নাম রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও কেন একাদশে জায়গা দেওয়া হল না বৈভবকে? কোন কারণে ভারতীয় ক্রিকেটারের উপর ভরসা পাচ্ছে না BCCI?
বৈভবের উপর ভারতীয় ক্রিকেট বোর্ড যে একেবারেই ভরসা পাচ্ছে না এমনটা বললে ভুল হবে। আসলে ভারতীয় দলের প্রথম একাদশে বৈভবের জায়গা না পাওয়ার নেপথ্যে রয়েছে ওপেনিংয়ে ব্যপক প্রতিযোগিতা। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা।কাজেই এই দুজন সেট ব্যাটসম্যানকে সরিয়ে বৈভবকে মাঠে নামানোর কথা চিন্তা করছে না ম্যানেজমেন্ট। তাছাড়াও ইতিমধ্যেই প্রধান কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন, সঞ্জু এবং অভিষেক দীর্ঘ সময় ধরে ভাল ছন্দে রয়েছেন। তাই বৈভবকে সুযোগ পেতে হলে অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই কপাল খুলবে ৫ রাশির, জেনে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
সব মিলিয়ে বলাই যায়, বৈভব সূর্যবংশী ভাল ছন্দে থাকলেও অভিষেক এবং সঞ্জুকে সরিয়ে তাঁদের জায়গায় এই প্লেয়ারকে বসানোর ক্ষেত্রে পুরোপুরি ভরসা পাচ্ছে না বোর্ড বা ম্যানেজমেন্ট কেউই। সম্প্রতি ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেলও জানিয়েছেন, দলে না থাকলেও ডাগাউটে বসে থাকা, অভিজ্ঞ প্লেয়ারদের খেলা উপভোগ করা এসব থেকেও শিখতে পারছেন বৈভব। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনও ম্যাচে 15 বছরের প্লেয়ারের সুযোগ হয় কিনা।










