বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফিতে অভিষেক খুব একটা ভাল হয়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। দল পূর্বাঞ্চলের হয়ে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে মাত্র 8 রানে আউট (Vaibhav Sooryavanshi Wicket) হয়ে মাঠ ছাড়তে হয়েছিল বিহারের এই কিশোরকে। আর বৈভবকে আউট করেছিলেন অনামি বোলার বিশ্বরজিৎ কন্থৌজাম (Bishworjit Konthoujam)। এই ভারতীয় বোলারের বলে বৈভব পরাস্ত হতেই আশাহত হয়েছিলেন ভক্তরা। তাতে এদিন ভারতের 15 বছর বয়সি ক্রিকেটার সফলতা না পেলেও তাঁর ব্যর্থতায় শিরোনামে উঠে এসেছেন অনামি তরুণ বোলার বিশ্বরজিৎ।
কে এই বিশ্বরজিৎ?
গতকাল, পূর্বাঞ্চলের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সাথে ওপেনিং করতে নেমেছিলেন বৈভব। মাঠে নেমেই দুটি বাউন্ডারি হাঁকান এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারের আগ্রাসী মনোভাব দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো বড় ইনিংস খেলবেন তিনি। তবে শেষ পর্যন্ত বিশ্বরজিৎ এর হাতে ধরা পড়েন বৈভব। এদিন, এই ভারতীয় বোলারের বলে পয়েন্টের উপর থেকে একটি কাট শট খেলার চেষ্টা করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে ব্যাটে খোঁচা লেগে সেই বল চলে যায় গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন বৈভব সূর্যবংশী।
গতকাল বৈভব আউট হওয়ার পর থেকেই ভারতীয় বোলার বিশ্বরজিৎ আলোচনায় রয়েছেন। খোঁজখবর নিয়ে জানা গেল, ক্রিকেট নয় বরং প্রথমে বক্সিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বৈভবকে আউট করা অনামি ক্রিকেটার। 1996 সালে মনিপুরে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার ইম্ফল রিভিউ অফ আর্টস অ্যান্ড পলিটিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর জানিয়েছিলেন, তিনি বক্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন।
30 বছর বয়সি ওই ফাস্ট বোলারের বক্তব্য, “2014-15 মরসুমে অরুণাচল প্রদেশের হয়ে একটি বক্সিং কম্পিটিশনে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছিলাম।” তবে ভাগ্যের পরিহাস টুর্নামেন্ট খেলে ফিরে আসার পর কাঁধে চোট পান বিশ্বরজিৎ। যার ফলে একটা দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়েছিল এই খেলোয়াড়কে। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অন্যদিকে মনিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব লাইশরাম রোরেন তাঁকে ক্রিকেটকে গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: ‘ওদের সমীহ …’, চার গোল দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক খেলার কারণ জানালেন হাবাস
জানা গিয়েছে, রোরেনই এই ভারতীয় ক্রিকেটারকে পরামর্শ দিয়েছিলেন ফাস্ট বোলার নিজের কেরিয়ার শুরু করার। আর সেটাই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বিশ্বরজিৎ এর। এরপর থেকে ক্রমশ ধীরে ধীরে বক্সিং থেকে নিজেকে সরিয়ে নিয়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগী হয়েছিলেন তিনি। বিভিন্ন সময় স্থানীয়, জেলাভিত্তিক এবং রাজ্য স্তরের নানান ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতেন বিশ্বরজিৎ। সেখানেই নিজের দুর্ধর্ষ বোলিং দেখিয়ে শেষ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল বলে জায়গা পেয়েছেন 30 বছর বয়সী ক্রিকেটার। না বললেই নয়, ঘরোয়া ক্রিকেটে একাধিক নজির গড়েছেন তিনি। আর পাঁচজনের মতোই এই তরুণ বোলারও স্বপ্ন দেখেন, জাতীয় দলে খেলার।










