সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ মে, রবিবার। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ইঙ্গিত, পালালেন ফলতার পুষ্পা, বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়াল রেল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ বাড়াল রেল
যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে হাওড়া–পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের রুটে নতুন স্টপেজ অনুমোদন করেছে রেলওয়ে বোর্ড। এখন থেকে বিহারের লক্ষীসরাই স্টেশনে থামবে এই ট্রেনটি। রেলের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় যাত্রী এবং ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে। এই স্টেশনটিতে দুই মিনিটের জন্য দাঁড়াবে। খুব শীঘ্রই টিকিট বুকিং সিস্টেমে নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ট্রেনটি হাওড়া, দুর্গাপুর, আসানসোল ইত্যাদি স্টেশনে বিরতি নেয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সরকার বদলাতেই OMR শিটের প্রতিলিপি প্রকাশ্যে আনল SSC
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপি প্রকাশ করেছে এসএসসি। সিবিআই এর উদ্ধার করা হার্ডডিস্কের তথ্যের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে খবর। বিশেষ করে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং উচ্চ আদালতের দীর্ঘদিনের নির্দেশ পালন করতে কমিশন এই পদক্ষেপ দিয়েছে। যার ফলে নিযুক্ত শিক্ষকদের প্রাপ্ত নম্বর এবং সম্ভাব্য কারচুপির বিষয়টি এখন জনসমক্ষে এসেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ থালাপতি বিজয়ের
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ৬০ বছরের ডিএমকে এবং এআইএডিএমকে শাসনের অবসান ঘটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা থালাপতি বিজয়। কংগ্রেস এবং বামেদের সমর্থনে সরকার গঠন করে তিনি ‘শ্রী জোসেফ বিজয়’ নামে তামিল ভাষায় শপথ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন নেতারা। দায়িত্ব নিয়েই তিনি আমজনতার জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) পুননির্বাচনের আগে পালালেন পুষ্পা অরফে জাহাঙ্গীর খান
রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান বেপরোয়া। একসময় পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে পুষ্পা সেজে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। এখন তিনি আত্মগোপন করেছেন কলকাতায়। গত ২৯ এপ্রিলতার ভোট চলাকালীন কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন আগামী ২১ মে এই কেন্দ্রের সমস্ত বুথে পুননির্বাচনের নির্দেশ দিয়েছে। কিন্তু রাজ্য সরকার হাতছাড়া হয়ে যাওয়ায় এবং জাহাঙ্গীরের গা ঢাকা দেওয়ায় তৃণমূল কর্মীরা এখন আতঙ্কিত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে নয়া মোড়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে এবার বিরাট ডিজিটাল সূত্র পেল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, গত ৬ মে মধ্যমগ্রামে ওই ঘটনায় আগে ঘাতকের গাড়ি বালি টোল প্লাজা অতিক্রম করেছিল। আর সেখানে টোল দেওয়ার জন্য দুষ্কৃতীরা ইউপিআই ব্যবহার করার কারণে পুলিশের হাতে তাদের ফোন নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য চলে আসে। এছাড়া টোল প্লাজাতে অপরাধীদের মুখও সনাক্ত করা গিয়েছে। আর এই সূত্রের ভিত্তিতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) রেল কর্মীদের বেতন বৃদ্ধি করল কেন্দ্র
অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মাঝেই রেলের গুডস শেড, পার্সেল অফিস, সাফাই কর্মী এবং নিরাপত্তা কর্মীদের জন্য বিরাট সুখবর দিয়েছে কেন্দ্র। ১ এপ্রিল ২০২৬ থেকে সংশোধিত মহার্ঘ ভাতার কারণে ন্যূনতম মজুরী বৃদ্ধি কার্যকর হচ্ছে। নতুন হার অনুযায়ী এ ক্যাটাগরির শহরে সাধারণ শ্রমিকরা দৈনিক ৮২৭ টাকা আর অস্ত্রশস্ত্র নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ ১০৯৪ টাকা পর্যন্ত মজুরি পাবেন। মূলত উপভোক্তা মূল্য সূচক বৃদ্ধির উপর ভিত্তি করে এই মজুরি নির্ণয় করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) বাড়তি নিরাপত্তা নিল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার
বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর কাথির শান্তিকুঞ্জে ফিরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাতেই তাঁর বাসভবন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। আর প্রশাসনের পক্ষ থেকে গার্ডরেল বসানো হয়েছিল। কিন্তু পরদিন সকালে পরিবারের অনুরোধে সেই নিরাপত্তা এবং গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও রকম সমস্যা না হয়। ভিআইপি সংস্কৃতির বদলে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার এই মানসিকতার জন্য সাধুবাদ জানাচ্ছেন সবাই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) কার্যকর হল চার শ্রম কোড
দীর্ঘ প্রতীক্ষার পর দেশে চারটি শ্রম কোড পূর্ণাঙ্গভাবে কার্যকর করেছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, শ্রমিকদের মনোনয়ন, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা আর কাজের অধিকার সুনিশ্চিত করা হচ্ছে। সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। আর অতিরিক্ত কাজের জন্য বাড়তি মজুরি দিতে হবে। এছাড়া নিয়োগপত্র বাধ্যতামূলক করা, শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, আর মহিলাদের জন্য আলাদা সিফটে কাজের সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) তৃণমূলের হারের কারণ ফাঁস করলেন ঋজু দত্ত
তৃণমূল থেকে সাময়িক পদচ্যুত মুখপাত্র ঋজু দত্ত দলের পরাজয়এত তিনটি প্রধান কারণ ফাঁস করলেন। প্রথম কথা, তিনি আইপ্যাককে দায়ী করে জানিয়েছেন, সংস্থাটি সুবিধা নিয়ে দলকে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়ত, নিচু তলার নেতাদের তোলাবাজি আর অত্যাচারকে দায়ী করেছেন তিনি। সবশেষে জানিয়েছেন, ১৫০০ টাকা দিয়ে মহিলাদের সম্মান কেনা সম্ভব নয়। বরং স্থানীয় নেতাদের হাতে মহিলারা লাঞ্চিত হয়েছেন। এছাড়াও আইপিএস অজয় পাল শর্মার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন যে, আগে করা মন্তব্যগুলি দলের স্বার্থে ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) বিজেপি জিততেই সোশ্যাল মিডিয়ায় বিরাট পোর্ট জিতের
শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সুপারস্টার জিৎ। দীর্ঘকাল রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেতা তাঁর পোস্টে জানিয়েছেন যে, বিজেপির জয় আসলে মানুষের প্রতি বড় অঙ্গীকার। তিনি লিখেছেন, বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য দৃঢ়কাল ধরে অবহেলিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর অধিকার গ্যারান্টির উপর ভরসা রেখে তিনি আশা প্রকাশ করেছেন, নতুন সরকারের হাত ধরে বাংলা আবারও সোনার বাংলা হয়ে উঠবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










