সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। শাশুড়িকে হত্যা দুই বৌমার, অন্নপূর্ণা দিবস, পেট্রোল-ডিজেলের রফতানি শুল্ক কমানোর ঘোষণা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার
আগের সরকারের আমলে কয়লাতে দুর্নীতির ঘটনা নতুন কিছু নয়। তবে নতুন সরকার এ বছর ৫৬৭.৮২ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে শুধুমাত্র খনিজ থেকেই। পরিসংখ্যানে উঠে এল এমনটাই। এমনকি আগের বছরের এই সময়ে তুলনায় তা ৩৩ শতাংশ বেশি। গত বছর ১৬ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে এই খাতে রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল ৪১৮.২০ কোটি টাকা। এবার বৃদ্ধি পেয়েছে ১৪৯.৬২ কোটি টাকা। এমনকি শুধুমাত্র বীরভূমে বালি, পাথর এবং কয়লা থেকে খনিজ রাজস্ব বাবদ ২৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) গয়া-সাঁতরাগাছি নতুন ট্রেন অনুমোদন
দীর্ঘদিনের দাবি পূরণ হল রেল যাত্রীদের । এবার নিত্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গয়া থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে জানিয়েছেন যে ১৩৬৯২/১৩৬৯১ গয়া-সাঁতরাগাছি এক্সপ্রেস কোডারমা, নিউ গিরিদহ এবং মধুপুর হয়ে চলবে। বর্তমানে গয়া থেকে হাওড়া এবং গয়া থেকে কলকাতা স্টেশনের মধ্যে বেশ কিছু ট্রেন চলাচল করে। তবে গয়া থেকে সাঁতরাগাছির মধ্যে কোনও নির্দিষ্ট ট্রেন না থাকার কারণে এতদিন ভোগান্তিতে পড়তে হত সাধারণ যাত্রীদের। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার অন্নপূর্ণা যোজনার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সেখানে তিনি জানিয়েছেন যে, নতুন আবাস যোজনার বাড়িগুলি মহিলাদের নামে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ নতুন বাড়িগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের মহিলারাই এবার হবেন বাড়ির মালিক। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় অসংখ্য বাড়ি তৈরি হতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার জন্য ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) রাইটার্স বিল্ডিং-এ ফিরছে শুভেন্দুর সরকার
নবান্নের পরিবর্তে এবার রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এ বিষয়ে সবিচালয়ের কাজ শেষ হয়েছে। বাকি মন্ত্রীদের ঘরের সংস্কার শেষ করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাঁর ৫ মন্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়াতেই এবার মহাকরণে ফিরবেন। যদিও পালাবদলের পরপর বিজেপির অন্দরে শোনা দিয়েছিল যে এবার নবান্ন থেকে নয়, রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রথমে দেখা যায় নবান্নতেই বসছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই জায়গা এবার পরিবর্তন হতে চলেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) মমতার সভার অনুমতি দিল হাইকোর্ট
অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির শ্রীরামপুরে জনসভার অনুমতি পেয়েছেন তিনি। এর আগে অনুমতি দিলেও জমি জটিলতার কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতাপন্থী তৃণমূল জনসভা করতে পারবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এর সঙ্গে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। প্রথমত, ১০০০ এর বেশি জমায়েত করা যাবে না। দ্বিতীয়ত, সভামঞ্চের আয়তন ছোট রাখতে হবে এবং বিকাল চারটার মধ্যে দশজন দলীয় স্বেচ্ছাসেবকের নাম, ফোন নম্বর শ্রীরামপুর থানায় জমা দিতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশজুড়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। আজ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩০০০ টাকা করে ট্রান্সফার করা হচ্ছে। এমনকি চলতি মাসে মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এ নিয়ে মহিলাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, কথা কম কাজ বেশি। এটাই আমাদের মূল মন্ত্র। এখন আর বাংলায় কোনও রকম কাটমানি চলবে না। কোনও মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা
বড় সাফল্য রাজ্য পুলিশের। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর নজরে থাকার পর আজ সিপিআই মাওবাদির শীর্ষ নেতা অসীম মণ্ডল আকাশ ওরফে মনোজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। অভিযুক্ত ওই শীর্ষ মাও নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা। এমনকি সেখান থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের মাওবাদী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে তাঁকে চিহ্নিত করেছিল নিরাপত্তারক্ষীরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) আসানসোলে নিষিদ্ধ টোটো
রাজ্যে সরকার পরিবর্তন হতেই পরিবহন মন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছিলেন, জাতীয় সড়ক কিংবা হাইরোডে অবৈধ টোটো এবং অটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। সেই সূত্রে আজ বৃহস্পতিবার থেকে আসানসোল স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচল নিষিদ্ধ করা হল বলেই খবর। এমনকি সকাল থেকেই কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। কোনও টোটোকে জাতীয় সড়কের উপরে উঠতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থা উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) শাশুড়ির হাত-পা বেঁধে হত্যা দুই বৌমার
হাড়হিম করা ঘটনা নন্দীগ্রামে। বৃদ্ধা শাশুড়ির হাত-পা ইট দিয়ে বেঁধে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই বৌমার বিরুদ্ধে। মৃতা ওই ব্যক্তির নাম কানন সামন্ত, যার বয়স সত্তরের বেশি। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের শিমুলকুণ্ড গ্রামে। গত মঙ্গলবার রাত সাড়ে সাতটা-আটটা নাগাদ নিখোঁজ ছিলেন ৭০ বছরের বৃদ্ধা কানন সামন্ত। বাড়ির লোকজন প্রথমে খোঁজাখুঁজি শুরু করলেও তাঁর খোঁজ মেলেনি। বুধবার সকালে ফের বাড়ির কাছেই খোঁজা শুরু করে পরিবারের সদস্যরা। তখনই পুকুর থেকে ওই বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ ভেসে ওঠে। অভিযোগ উঠছে দুই বৌমার বিরুদ্ধেই। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) পেট্রোল-ডিজেলের রফতানি শুল্ক কমাল কেন্দ্র
পেট্রোল এবং ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল রফতানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এমনকি অর্থ মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই খবর। ১৬ সেপ্টেম্বর রাতে জারি হওয়া ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে এবার ১.৫০ টাকা থেকে রফতানি শুল্ক কমিয়ে করা হয়েছে ০.৫০ টাকা। অন্যদিকে ডিজেলের উপর মোট কর প্রতি লিটারে ২৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ২০ টাকা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










