সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ এপ্রিল, বুধবার। হিন্দু নাবালিকাকে ধর্ষণ, আইপ্যাক মামলা, বাংলায় ভোটের দামামা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) গরমের ছুটিতে একগাদা স্পেশাল ট্রেন দিল রেল
গরমের ছুটিতে যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য ভারতীয় রেলের বিশাল উদ্যোগ। ১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত তিন মাস দেশজুড়ে ৯০৮টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৮,২৬২টি ট্রিপ সম্পন্ন করবে এই ট্রেনগুলি। এর মধ্যে সবথেকে বেশি ট্রিপ রয়েছে সেন্ট্রাল রেলওয়েতে, যেটি মুম্বাই সংলগ্ন যাত্রীদের চাপ সামাল দিতে সাহায্য করবে। বর্তমানে বাংলায় নির্বাচনের আবহে এই ট্রেনগুলি আরও বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ভিন রাজ্যের কর্মরত শ্রমিক এবং ভোটারদের যাতায়াত সহজ করতেই বালুরঘাট-বেঙ্গালুরু, নিউ জলপাইগুড়ি-চেন্নাই শালিমারের মতো একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পাকিস্তানে হিন্দু নাবালিকাকে জোর করে ধর্ষণ, বিয়ে
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দশম শ্রেণীর হিন্দু নাবালিকা পূজাকে অপহরণ ধর্ষণ আর ধর্মান্তরিত করার ঘটনায় আন্তর্জাতিক স্তরে তীব্র নিন্দা শুরু হয়েছে। সংখ্যালঘু অধিকার রক্ষা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ১২ বছর বয়সী নাবালিকাকে অপহরণ করে জোরপূর্বক ইসলাম ধর্মান্তরিত করা হয় এবং তাঁর নাম রাখা হয় দোয়া ফাতিমা। এরপর ইমরান আলী নামক এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। পাকিস্তানের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। আজ ২২ এপ্রিল রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা বিবৃতিতে জানিয়েছে যে, পাকিস্তানে প্রতি বছর কয়েক হাজার সংখ্যালঘু মেয়ের উপর এরকম অত্যাচার হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল সংসদ
নির্বাচন এবং রেজাল্ট ঘিরে ব্যস্ততার মাঝে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ। আগামী ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা সকাল ১১টা থেকে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন পোর্টালে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এবছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী সেমিস্টার এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষায় বসেছিল। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল এবং ৮ মে মাধ্যমিকের রেজাল্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ভোটের সময় নিজের এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের
২৬ এর বিধানসভা নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রার্থীদের গতিবিধিতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকাল ছয়টা থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী নিজের বিধানসভা এলাকায় ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না বলেই জানানো হয়েছে। এছাড়াও নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে দাগী দুষ্কৃতীদের সতর্কতা মূলক গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রথম দফার ভোটের আগে এই প্রক্রিয়ায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধুমাত্র কলকাতাতেই ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ‘অভয়ার মা’কে সমন পাঠালো পুলিশ
ভোটগ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথকে পুলিশের সমনে পাঠানোর কারণে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। জানা গেছে, নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু স্বামীর নাম ভুল থাকার কারণে সমন গ্রহণ করেননি রত্না দেবী। তিনি এই পদক্ষেপকে তৃণমূলের ভীতি প্রদর্শন এবং হেনস্থা হিসেবেই অভিহিত করেছেন। মেয়ের বিচার ও ন্যায়ের লড়াইতেই তিনি অটল থাকবেন বলে জানান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ট্রেড লাইসেন্স নবীকরণ নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার
ব্যবসায়ীদের স্বস্তি দেওয়ার জন্য ট্রেড লাইসেন্স নবীকরনের নিয়ম বদল এনেছে কলকাতা পুরসভা। ২৬, ২৭ অক্টোবরের জন্য কোনও রকম লেট ফি বা অতিরিক্ত জরিমানা ছাড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত লাইসেন্স পুনর্নবীকরণ করা যাবে। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে হওয়ার কারণে ব্যবসায়ীদের আর পুরসভায় লাইন দেওয়ার কোনও প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করলে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপ থেকে অনেকটাই রেহাই পাবে। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে সমস্যায় পড়তে হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) রুশ তেল কিনতে এবার বিরাট পদক্ষেপ ভারতের
পশ্চিম এশিয়ায় অস্থিরতা আর হরমুজ প্রণালিতে সংকটের মাঝে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার উপর নির্ভরতা বাড়িয়েছে ভারত। জাহাজের বীমা বা ইন্সুরেন্স কভারের জন্য অনুমোদিত রুশ সংস্থার সংখ্যা ৮ থেকে বাড়িয়ে এবার ১১ করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু সংস্থাকে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি অনুমতি দেওয়া হয়েছে। আর এই কৌশলগত পদক্ষেপের কারণে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ভারত রুশ তেল আমদানি করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতন
বুধবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলে দাম ঊর্ধগতি এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে টাকার মান কমে আবারও ৯৩.৮ টাকায় ঠেকেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের কড়া অবস্থান আর ভারতের শেয়ার বাজার থেকে বিদেশী বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার কারণেই এই পতন। টাকার এই অবমূল্যায়নের ফলে আমদানি করা পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ফলে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ৬ মাস পর খুলল কেদারনাথ মন্দিরের দরজা
ছয়মাস পর বৈদিক মন্ত্র উচ্চারণ ও আচারের মাধ্যমিক শরণার্থীদের জন্য কেদারনাথের দরজা খুলে গেল। আজ বুধবার সকালে মন্দির খোলার পর প্রথম পুজোটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। ৫১ কুইন্টাল ফুলে সাজানো মন্দির চত্বর এদিন হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। ১৯ এপ্রিল গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দ্বার খোলার মাধ্যমে এবারে চারধাম যাত্রা শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বেকায়দায় রাজ্য সরকার
আগামীকাল বাংলায় প্রথম দফার ভোটের আগেই আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। গত জানুয়ারি মাসের অভিযানের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি আর সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসাকে গণতন্ত্রের পরিপন্থী বলেই অভিহিত করলেন বিচারপতি পি কে মিশ্র। আদালতের মতে, তদন্ত চলাকালীন প্রশাসনিক প্রধানের এরকম হস্তক্ষেপ কাম্য নয়। নির্বাচনের আবহে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ হলেও মামলার পরবর্তী শুনানি আগামীকাল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










