সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। অন্নপূর্ণার টাকায় দুর্গাপুজো, জামুই কাণ্ডে এনকাউন্টার, বাংলায় কংগ্রেসের বিরাট জয়….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর বাংলার সব স্কুলে বিশেষ কর্মসূচি
স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর স্কুলগুলিতে বক্তৃতা এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘25 Crore Bacho Ke Sapno Ka Bharat’ বিষয়কে সামনে রেখে হবে এই প্রতিযোগিতা। এমনকি পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা একটি গ্রুপে থাকবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা থাকবে অন্য গ্রুপে। এছাড়া ‘NaMo Seva Ankahi Kahaniyan’ নামে একটি অনুষ্ঠান হবে। সেখানে ৩০ মিনিটের একটি মিউজিক্যাল-থিয়েট্রিক্যাল পরিবেশনের আয়োজন করার কথা বলা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) নলহাটি হাই মাদ্রাসার কংগ্রেসের বিরাট জয়
আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচন। তবে বীরভূমের নলহাটি বিধানসভায় কুশমোর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে কংগ্রেস মোট ছটি আসনের প্রত্যেকটিতে জয়লাভ করেছে। দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে কংগ্রেসের সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এই নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন তৃণমূল, সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু সেখানে বড় মর্জিনে জয়লাভ করেছে কংগ্রেস। এখন দেখার, উপনির্বাচনে কী ফলাফল হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার
উপনির্বাচনের আগেই পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তবে যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল সেটি বাদে বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মিলনের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে সওয়াল করেছিলেন আইনজীবী রাজদীপ মজুমদার। তবে আদৌ তিনি আগের মামলায় জেলমুক্তি পাবেন কিনা তা বলা যাচ্ছে না। আসলে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, বাকি যে পাঁচটি মামলা তাঁর বিরুদ্ধে রয়েছে, তাতে যাতে অ্যারেস্ট না হন, সেই রক্ষাকবচ দেওয়া হোক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়
বলিউডে শোকের ছায়া। মাতৃহারা হলেন অভিনেত্রী রানী মুখার্জী। ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন কৃষ্ণা মুখোপাধ্যায়। প্রাক্তন প্লেব্যাক গায়িকা ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। মঙ্গলবার এক বিবৃতিতে যশ রাজ ফিল্মস এই কথা জানিয়েছে। আজ দুপুরেই কৃষ্ণা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে বিবৃতিতে তাঁদের পরিবার গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। এমনকি কৃষ্ণা মুখোপাধ্যায়ের পরিবার তাঁর প্রতি ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) অন্নপূর্ণার টাকা জমিয়ে মালদায় প্রথম দুর্গাপুজো
অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে গ্রামে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করলেন মহিলারা। মালদা পৌরসভার অন্তর্গত স্কুলরোড পাড়ায় প্রথমবারের মতো দেবী দুর্গার পুজো হবে বলেই খবর। এমনকি ইতিমধ্যেই খুঁটিপুজো ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। পুরাতন মালদা পৌরসভার ৪ এবং ৫ নম্বর এই দুই ওয়ার্ডের একাধিক পাড়ায় দুর্গাপুজো হয়। তবে স্কুল রোড পাড়ায় এতদিন পুজো হত না। তা নিয়ে বাসিন্দাদের মধ্যে আফসোস ছিল এতদিন। তবে পাড়ার মহিলারা অন্নপূর্ণার টাকা জমিয়েই এবার এই পুজোর উদ্যোগ নিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মীদের
ব্যাংক কর্মচারী এবং কর্মকর্তা সংগঠনগুলি আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এবার এই ইস্যুতে পথে নামল সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সোমবার ব্যাংক কর্মীদের ধর্মঘট থেকে বিরত থাকতে এবং আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলি সমাধান করার আহ্বান জানিয়েছে। ধর্মঘট হলে ৫ দিন ব্যাংক পরিষেবা ব্যাহত হতে পারে। কারণ, ২৮ সেপ্টেম্বরের আগের সপ্তাহান্তটি ছুটি থাকবে। এছাড়া, ধর্মঘটের সময়টি ব্যাংকগুলোর অর্ধবার্ষিক বন্ধের সময়ের সঙ্গেও মিলে যাচ্ছে। সেই কারণে কেন্দ্র আলোচনার মাধ্যমে তা সমাধান করতে চাইছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) জামুই কাণ্ডে অভিযুক্তকে এনকাউন্টার
বিহারের জামুইয়ে দশম শ্রেণির নাবালিকাকে শ্লীলতাহানি এবং মারধরের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। মঙ্গলবার এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত নন্দন যাদব। এমনকি তাঁকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার কোচিং ক্লাস সেরে এক সহপাঠীর সঙ্গে স্কুটিতে মারওয়া পাহাড়ে গিয়েছিল ওই ছাত্রী। তবে সন্ধ্যায় ফেরার পথে একদল যুবক পথ আটকে তাদেরকে শ্লীলতাহানি করে। ইতিমধ্যেই ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) অন্নপূর্ণা যোজনা না ঢোকায় বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হাওড়ার উদয়নারায়নপুর। বিধায়ক সমীর পাঁজার বাড়িতেই বিক্ষোভ দেখালেন মহিলারা। তাদের অভিযোগ, তারা একমাসও এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। অথচ যারা অযোগ্য, তারা দিনের পর দিন টাকা পেয়ে আসছেন। এক মহিলার কথায়, “আমি জুন মাসে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছি। কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। এ বিষয়ে ব্যবস্থা না গ্রহণ করলে বড় আন্দোলনের ডাক দেব।” এই আন্দোলনের কারণে নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) অভিষেকের প্রশ্নের জবাব দিতে সময় নিল ২০ এনসিপিআই সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের উত্তর দিতে পুনরায় স্পিকারের কাছে আরও চার সপ্তাহ সময় চেয়ে নিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ অর্থাৎ এনসিপিআইয়ে ২০ জন সাংসদ। সুপ্রিম কোর্টের শুনানির আগেই সময় চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষরা। প্রথম দফায় ২৫ আগস্ট সচিবালয়ের তরফে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। এমনকি তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ না করার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল। তবে এবার ফের চার সপ্তাহ সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন সুদীপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ফের চালু ঈশ্বর গুপ্ত সেতুর টোল
তিন মাস বন্ধ থাকার পর ফের জনসাধারণের কাছ থেকে ঈশ্বর গুপ্ত সেতুতে শুরু হল টোল আদায়। আগে যেখানে টোল ট্যাক্স ছিল ১০ টাকা, এখন তা ১৫ টাকা করা হয়েছে বলেই খবর। সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের উদ্যোগে এই সেতুতে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তা আবার চালু হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয়রা। প্রসঙ্গত, মূল সেতুর পাশাপাশি বর্তমানে গঙ্গার উপর দিয়ে ১৬০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু নির্মাণের কাজ চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










