বাংলায় ভোটের ধুন্ধুমার, শান্তিনিকেতনে ধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (২৩ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। বাংলায় ভোটের ধুন্ধুমার, শান্তিনিকেতনে ধর্ষণ, হাওড়া-মুম্বই স্পেশাল ট্রেন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বালিতে গিয়ে হোটেল থেকে চুরি ভারতীয় পর্যাটকের

ইন্দোনেশিয়ার বালির এক রিসর্টে ভারতীয় পর্যটকদের চুরির ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। সুটকেস থেকে হোটেলের তোয়ালে, হেয়ার ড্রায়ার এবং রিমোট উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্তরা টাকা দিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করলেও হোটেল কর্তৃপক্ষ অত্যন্ত নিম্নমানের আচরণ বলে ধিক্কার জানিয়েছে। পরে ক্ষমা চেয়ে এবং জিনিসপত্র ফেরত দিয়ে তারা ছাড়া পেয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) DA নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ মন্ত্রক

নির্বাচন এবং বাজেটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। অর্থমন্ত্রক আরও ২% ডিএ বৃদ্ধি করার বিজ্ঞপ্তি জারি করেছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক দাঁড়িয়েছে ৪২ শতাংশ। নতুন নিয়মে ডিএ মুল বেতনের অংশ হিসেবে গণ্য করা হবে না। আর এই সিদ্ধান্তের ফলে প্রতিরক্ষা এবং রেলসহ বিভিন্ন স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকটাই সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) শান্তিনিকেতনের হোমে নাবালিকাকে লাগাতার ধর্ষণ

শান্তিনিকেতনের এক বেসরকারি হোমে নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বীরভূমের লাভপুরের বাসিন্দা ওই নাবালিকা অ্যান্ড্রুস পল্লীর একটি হোমে থাকার সময় অভিযোগ ওঠে, ওয়ার্ডেনের মদতেই বাইরের লোকজন সেখানে এসে তাঁর উপর অত্যাচার চালাতো। আর অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার তাঁকে বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হলে পরিবারের কাছে বিষয়টি সামনে আসে। নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগে বীরভূমের মতো হাইপ্রোফাইল জেলায় এই ঘটনা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেসে অতিরিক্ত স্লিপারের ঘোষণা

ছুটির মরসুমে বৈষ্ণোদেবী যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেলের জম্মু বিভাগ। কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ যুক্ত করে দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ৭২ থেকে ৮০ জন যাত্রী কনফার্ম টিকিট পাবে বলে জানানো হয়েছে। শেষ মুহূর্তে টিকিট বাতিলের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তীব্র গরমের মধ্যে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ বজায় রাখার জন্য এই উদ্যোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) খয়রাশোলে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা, পিস্তল বার করল পুলিশ

রাজ্যে প্রথম দফা নির্বাচনের শেষ লগ্নে বীরভূমে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইভিএম কারচুপির অভিযোগ তুলে খয়রাশোল এর বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথের সামনে বিক্ষোভ শুরু করেছেন শাসকদলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উত্তেজিত জনতার ইটবৃষ্টির মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। জওয়ানদের বাঁচাতে ও ভিড় হটাতে কর্তব্যরত পুলিশ আধিকারিককে পিস্তল বের করতে দেখা দিয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পূর্বের সব রেকর্ড ভেঙে ভোটে ইতিহাস বাংলায়

২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে ঐতিহাসিক নজর কেড়ে ফেলেছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট শেষ হওয়ার পর ভোট পড়ার হার দাঁড়িয়েছে ৯১.৪০ শতাংশ। এই পরিসংখ্যান ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এমনকি প্রতিবেশী অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিকেও পেছনে ফেলে দিয়েছে বলে খবর। বাংলার রাজনৈতিক ইতিহাসে ২০১১ সালে সর্বোচ্চ ৮৪.৩৩ শতাংশ ভোট পড়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) WBTC-র বহরে এল নতুন ই-বাস

কলকাতা শহরের বাস যাত্রীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ডব্লিউবিটিসির বহরে যুক্ত হয়েছে নতুন পরিবেশবান্ধব পিএমআই ফোটন ই-বাস। দীর্ঘ পাঁচ বছর পর আসা ২০টি বাস শহরে যানজট এবং দূষণ কমাতে বিরাট ভূমিকা নেবে। খবর অনুযায়ী, ভবিষ্যতে আরও ১০০টি এই ধরনের বাস রাস্তায় নামার পরিকল্পনা রয়েছে। আজ অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোটের কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। আর প্রায় ১০০০টি সরকারি বাস এবং অসংখ্য বেসরকারি বাস চলাচল করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ভোটের কারণে যান নিয়ন্ত্রণে বন্ধ কলকাতার বহু রাস্তা

আজ ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোটের দিনেই কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ভিভিআইপি মুভমেন্টের কারণে আজ এবং আগামীকাল শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ। আজ বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত হাওড়া ব্রিজ রোড এবং এবং বিবাদি বাগ চত্বরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। শুক্রবার সল্টলেক, ইএম বাইপাস এবং মা ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাগুলিতে কড়াকড়ি থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) হাওড়া-মুম্বই স্পেশাল ট্রেন দিল রেল

হাওড়া থেকে মুম্বাইগামী একটি বিশেষ একমুখী ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ২৫ এপ্রিল রাত এগারোটায় হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি চারদিন পর মুম্বাই পৌঁছবে। ব্যান্ডেল, বর্ধমান এবং আসানসোলে স্টপেজ থাকলেও গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় নেবে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা তৈরি হয়েছে। ট্রেনটিতে জেনারেল এবং স্লিপার ক্লাসের সুবিধা থাকছে। এছাড়াও নিয়মিত যাতায়াতের জন্য গীতাঞ্জলি, দুরন্ত ও মুম্বাই মেলের মতো বিকল্প ট্রেনগুলোও থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ডোমকলে তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত ৪

প্রথম দফার নির্বাচনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের ডোমকল। ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে। এদিকে কারিগরপাড়ায় তৃণমূল-সিপিএম সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। নওদায় বোমাবাজি এবং ময়নায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ভোটারদের চোর স্লোগান দেওয়ার পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসা রক্ষার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন