সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ মে, মঙ্গলবার। পাটক্ষেতে টাকার ভাণ্ডার, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, বেলেঘাটা মেট্রো স্টেশনের নতুন কাজ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শুভেন্দু অধিকারীর এক্স অ্যাকাউন্ট থেকে উধাও ‘ব্লু টিক’
আজ সন্ধ্যাবেলা হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল থেকে উড়ে গেল ব্লু টিক, যা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটিজেনদের মনে রহস্য ঘনাচ্ছে। কিন্তু কেন এই ব্লু টিক সরিয়ে নেওয়া হল, তা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যদিও এ নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে, বিরোধী শিবিরের হয়তো চক্র, আবার কেউ কেউ বলছে এটি হয়তো এক্স-র কারিগরি ত্রুটি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) বাদুড়িয়ায় পাটক্ষেতে পুরপ্রধানের টাকার ভাণ্ডার
গত পরশু দিন বাদুড়িয়া পৌরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতার করেছিল পুলিশ। এমনকি সেখানে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তবে আজ তাঁর দেখানো সূত্র ধরেই পাটক্ষেত থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকা। একেবারে বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, আজ পাটক্ষেতে কাজ করতে গিয়ে চাষিরা হঠাৎ করে লক্ষ্য করেন যে, মাটির নিচে কিছু একটা পোঁতা রয়েছে। তড়িঘড়ি তারা আতঙ্কে থানায় খবর দেন। আর সেখানে ওই চেয়ারম্যান দীপঙ্করকে নিয়ে পুলিশ পৌঁছান মাত্রই উদ্ধার করা হয় কাড়ি কাড়ি টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম
অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আজ থেকেই ফর্ম চালু করা হচ্ছে এবং আগামী ১ জুন থেকে আবেদন চলবে, আর ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। তবে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে, ততদিন সেই মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। কিন্তু প্রকল্পের দুর্নীতি বন্ধ করার জন্যই এবার কড়াভাবে যাচাই করা হবে আবেদন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) পিছিয়ে গেল কর্মীদের সাথে মুখ্যমন্ত্রীর DA বৈঠক
ডিএ নিয়ে ফের সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর। আগামী ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল কর্মচারীদের। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ১ জুন করা হল। সেই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। এদিকে আবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরেই আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার
এবার তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আসলে গতকাল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। সেখান থেকে ইঙ্গিত মিলেছিল যে, হয়তো তিনি দল ত্যাগ করতে পারেন। আর তাতেই শিলমোহর পড়ল। আজ সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে কাকলি লিখেছেন যে, অত্যন্ত দুঃখ আর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন পদসহ দলের সমস্ত পদ, কমিটি ও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এমনকি তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ওই চিঠিতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনীক দত্তের
টলিউড জগতে ফের শোকের ছায়া। গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে প্রয়াত হলেন পরিচালক অনিক দত্ত। জানা যাচ্ছে, সংকটজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। আসলে বুধবার গরিয়াহাটের বাড়ির ছাদ থেকে আচমকা তিনি পড়ে গিয়েছিলেন। আর মারাত্মক চোট পান। কিন্তু পরে জানা যায় যে তিনি সুইসাইড করেছেন। এমনকি তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি দাবি করছেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) বেলেঘাটা মেট্রো স্টেশনের নতুন কাজ শুরু
তৃণমূল সরকারের আমলে চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট কোনও মতেই কাটেনি। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মাত্র তিন দিনের ব্যবধানেই সম্পন্ন হয়ে গেল চিংড়িঘাটার কাজ। আর এবার বেলেঘাটা স্টেশনের দুই প্রান্ত সংযুক্ত করে ফুট ওভার ব্রিজ তৈরির কাজে হাত লাগিয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। জানা গেছে, টানা ৪৫ দিন ট্রাফিক ব্লক থেকেই এই কাজে এগোবে। এমনকি ইএম বাইপাসের উত্তর ও দক্ষিণ লেনের মাঝে বরাবর ফুটওভার ব্রিজের মূল কংক্রিটের পিলার তৈরি করা হবে এই কাজের মধ্যে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) নবান্নে দায়িত্ব পেলেন কালীঘাটের ওসি গৌতম দাস
বিতর্কিত ছবি পোস্ট করার জন্য সাসপেন্ড হয়েছিল কালীঘাট থানার ওসি গৌতম দাস। আর এবার তাকেই মুখ্যমন্ত্রীর অফিস সামলানোর জন্য দায়িত্ব দেওয়া হল। হ্যাঁ, নবান্নে নির্দিষ্ট দায়িত্ব সামলাবেন তিনি। সূত্রের খবর, পুলিশের ইউনিফর্ম পরে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে পোস্ট দিয়েছিলেন গৌতম দাস, যা নিয়ে শোরগোল পড়ে এবং তৎক্ষণাৎ তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়। দাবি করা হয় যে, কালিঘাট থানার বর্তমান ওসি গৌতম দাস নিজে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিতর্কিত ছবি পোস্ট করেছেন। তবে নতুন সরকার ক্ষমতায় আসতে তাঁকে দায়িত্বে ফেরানো হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের অভিযোগ
আরও বিপদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হল সাংসদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২ মে এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি খর্ব করেছিলেন। এমনকি গুজরাটি সম্প্রদায়কে গ্যাং বা অপরাধচক্র হিসেবে দাবি করেন। আর সেই মন্তব্যকে কেন্দ্র করেই অভিযোগকারীর দাবি যে, তিনি শুধুমাত্র সম্প্রদায়কে অপমান করেনি, বরং দেশের সাংস্কৃতিক ও সামাজিক বৈচিত্র্যকেও অপমান করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) গ্রেফতার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
ভিন রাজ্যে পালিয়ে গিয়েও হল না শেষ রক্ষা। অবশেষে গ্রেফতার হলেন বিষ্ণুপুরের সেই বিলাসবহুল সম্পত্তির মালিক তথা বিধায়ক দিলীপ মন্ডল। আজ সকালে ওড়িশার পুরীর সমুদ্র তীরবর্তী হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এই অভিযানের পিছনে সাহায্য করেছিল ওড়িশা পুলিশ। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্য করার কারণে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা ছিল। এমনকি তাঁর প্রাসাদসোম বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আর সেখানে গিয়েও তাঁর কোনও খোঁজ মেলেনি। অবশেষে গ্রেফতার হলেন এই তৃণমূল নেতা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










