বাংলায় সরকার বদল, ইভিএম-এ কারচুপির অভিযোগ…! আজকের সেরা ১০ খবর (৪ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ মে, সোমবার। বাংলায় সরকার বদল, ইভিএম-এ কারচুপির অভিযোগ, হাওড়া–দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়া থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা

রেল প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া–দিল্লি রুটে পরীক্ষামূলকভাবে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে। অত্যাধুনিক সিমেন্স প্রপালশন এবং কবচ সুরক্ষা ব্যবস্থা সম্বলিত এই ট্রেনটি কানপুর, পাটনা, আসানসোল এবং বর্ধমান হয়ে চলবে। বর্তমানে এই পথ অতিক্রম করতে ১৭ ঘণ্টা সময় লাগলেও বন্দে ভারত চালু হলে সেই সময় নেমে আসবে মাত্র ১৫ ঘণ্টায়। এখন দেখার এই ট্রেন কবে চালু হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ভোট গণনা উপলক্ষ্যে শহরে মোতায়েন ৩০০০ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

ভোট গণনার দিন কলকাতায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়েছে লালবাজার। শহরের আটটি গণনা কেন্দ্রে মোতায়ন করা হয়েছিল তিন স্তরের নিরাপত্তা বলয়। বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রগুলির ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়। স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্ক তৈরি করেছে কেন্দ্র বাহিনী। আর শহরে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত ৩০০০ পুলিশ কর্মী। উত্তেজনা রুখার জন্য বিজয় মিছিলের উপর কড়া নজরদারিও করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) লিপুলেখ হয়ে কৈলাস-মানস সরোবর যাত্রায় নেপালকে একহাত ভারতের

লিপুলেখ গিরিপথ দিয়ে কৈলাস–মানস সরোবর যাত্রায় নেপালের আপত্তিতে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহের সরকার নিজেদের এলাকা দাবি করে এই যাত্রা বন্ধের অনুরোধ জানিয়েছিল। তবে নয়াদিল্লি সরাসরি তা খারিজ করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ১৯৫৪ সাল থেকে এই পথে যাত্রা চলছে এবং নেপালের এই দাবি ভিত্তিহীন। সীমান্ত সমস্যা সমাধানে ভারত কূটনৈতিক আলোচনার পথে হাঁটলেও কোনওরকম আপস করবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মমতা, অভিষেকের বাড়ির সামনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কমিশন

নির্বাচনী টেন্ডে এগোতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। তৃণমূলের প্রার্থী এবং কর্মীদের উপর হামলার খবরের মাঝে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে নির্বাচন কমিশন। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা রুখার জন্য দুই নেতার বাসভবনের সামনে দ্রুত আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলিতে পুলিশ টহল বাড়ানো হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বার্ড ফ্লু আতঙ্কে মারা হল লক্ষাধিক মুরগি

মহারাষ্ট্রের নন্দুরবার জেলার নাভাপুরে এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনটি পোল্ট্রি ফার্মের রিপোর্ট পজেটিভ আসার কারণে প্রশাসন প্রায় ১ লক্ষ ৪০ হাজার মুরগি নিধন এবং লক্ষ লক্ষ ডিম নষ্ট করার প্রক্রিয়া শুরু করেছে। আর এলাকায় মুরগির ডিম এবং বিরিয়ানি বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতি সামাল দেওয়ার জন্য সরকার প্রতিটি বড় মুরগির জন্য ১৪০ টাকা আর ডিম পিছু ৪ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ইভিএম-এ কারচুপির অভিযোগে আদালতের যাওয়ার হুঁশিয়ারি TMC-র

নির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যেতে ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছেন হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল এবং রামনগরের অখিল গিরি। তাঁদের দাবি, সারাদিন ভোট গ্রহণের পরেও ইভিএমগুলোতে ৯০ শতাংশের বেশি চার্জ থাকা একেবারে অসম্ভব। এটি ইভিএম হ্যাকিং বা আগে থেকে সেট করে রাখা প্রমাণ বলেই তারা দাবি করেছেন। কমিশন এবং রিটার্নিং অফিসারদের জানিয়ে সমাধান না মেলায় ভোট চুরির প্রতিবাদে চ্যালেঞ্জ করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় টাকার

বিশ্ববাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সোমবার রেকর্ড পতন হয়েছে ভারতীয় মুদ্রার। বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকা দাম ৩৯ পয়সা কমে ৯৫.২৩ টাকায় দাঁড়িয়েছে, যা কিনা সর্বকালের সর্বনিম্ন স্তর। মূলত মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েলের সংঘাত আর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। যার ফলে আমদানিকৃত ইলেকট্রনিক্স, ভোজ্য তেল এবং জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বিদেশ ভ্রমণেও চাপ পড়তে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পানিহাটি থেকে বিপুল ভোটে জয়ী হলেন অভয়ার মা

বিরোধীদের সব জল্পনা উড়িয়ে দিয়ে পানিহাটি কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তথা অভয়ার মা। নিকটতম প্রতিদ্বন্ধী তৃণমূলের তীর্থঙ্কর ঘোষকে তিনি ২০ হাজার ৪০০ ভোটের বেশিতে পরাজিত করেছেন উত্তর ২৪ পরগনার এই হাই প্রোফাইল কেন্দ্রে। বিজেপির দাবি, এই জয় শুধুমাত্র প্রার্থী নয়, বরং অভয়া এবং পানিহাটির সাধারণ মানুষেরই জয়। সরকার গঠনে এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) আচমকাই নোটিশ নবান্নর, কর্মীদের বড় আদেশ

রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। নতুন সরকার গঠনের আগে সরকারি অফিস থেকে কোনও নথি সরানো, নষ্ট করা কিংবা অনুমতি ছাড়া জেরক্স বা প্রিন্ট আউট করার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর ১৫ বছরের তৃণমূল শাসনের পর নথিপত্র গায়েব বা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমনকি প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার জন্য ও নতুন সরকারের কাছে সমস্ত তথ্য সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) পাহাড় কেটে তৈরি হচ্ছে দীর্ঘতম সুড়ঙ্গ, ১০০ কিমি বেগে ছুটবে ট্রেন

ইন্দোর-বুধনি রেল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় ৮.৬৪ কিলোমিটার দীর্ঘ রাজ্যের দীর্ঘতম টানেল তৈরি হচ্ছে। এর মূল বিশেষত্ব হল উপরে জাতীয় সড়ক এবং নিচে পাহাড়ের গভীরে ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে। আর পলিমার প্রযুক্তিতে তৈরি এই জলরোধী সুরঙ্গটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে ইন্দোর এবং জব্বলপুরের দূরত্ব ৬৮ কিলোমিটার কমবে, আর যাত্রীদের প্রায় ২ ঘণ্টা সময় বাঁচবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন