সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ সেপ্টেম্বর, শনিবার। বিজেপি কর্মীকে মারধর, বাংলায় শিশুমৃত্যু, বারুইপুরের ঝোপে বিদ্যাসাগরের মূর্তি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বিদ্যুৎ সংকটের মুখে ভারত
এবার কয়লা নিয়ে বড় বড়সড় সংকটের মুখে ভারত। একটানা বৃষ্টিপাত, বিদ্যুতের চাহিদা আর সরবরাহ ঘাটতির কারণে দেশজুড়ে দেখা গিয়েছে কয়লার সংকট। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, ভারতের ৫০টি তাপবিদ্যুৎ কেন্দ্রে অর্ধেকের কম কয়লা রয়েছে। এমনকি এই কয়লা দিয়ে আর মাত্র ৯ দিন চালানো সম্ভব বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে গোটা দেশের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে। বর্তমানে দেশের ৫০টি বিদ্যুৎকেন্দ্র ২২৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আর মোট কয়লার মজুদ রয়েছে ২৮.২ মিলিয়ন টন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পুলিশ কর্মীদের ১০ হাজার করে দেওয়ার ঘোষণা সরকারের
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দায়িত্ব সামলানো পুলিশ কর্মীদের জন্য এবার বড় ঘোষণা রাজ্য সরকারের। নির্বাচনের সময় ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের জন্য সামান্নিক হিসেবে মোট ৬২ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নির্বাচনের দায়িত্বে থাকা মোট ৩২ হাজার ১৩৯ জন পুলিশ কর্মীকে মাথাপিছু ১০,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া সেক্টর, নাকা, কুইক রেস্পন্স টিম সহ অন্যান্য পুলিশ কর্মীরাও এই তালিকায় রয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) একমাসে ৮৯ শিশুর মৃত্যু মালদহ মেডিক্যালে
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে এবার বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনায় রিপোর্ট পেশ করল ৪ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। গত এক মাসে ৮৯টি শিশুর মর্মান্তিক প্রাণহানি হয়েছে বলেই খবর। এমনকি একদিনেই নাকি ১০টি শিশুর মৃত্যুর খবর মেলে। আর তিন সপ্তাহের ব্যবধানে ৬০টির বেশি শিশুর প্রাণহানির খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পরিস্থিতি পর্যালোচনা করতে মালদহ হাসপাতালে ওই বিশেষজ্ঞ দল পাঠায় রাজ্য। রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, মৃত্যুর পেছনে মূল কারণ অপুষ্টি, জন্মগত শ্বাসকষ্ট ইত্যাদি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিস্ফোরক অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ। গত পাঁচ মাস ধরেই নাকি ওই অফিসের ভাড়া বকেয়া রয়েছে বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে চুক্তি করেছিল তৃণমূল কংগ্রেস। মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিটে অফিসটি নেওয়া হয়। ওই বিল্ডিং-র সাত এবং আট তলায় তৃণমূলের পার্টি অফিস। দুটি ফ্লোরের জন্য মোট ১০ লক্ষ টাকা ভাড়া বরাদ্দ করা হয়। এমনকি ওই পার্টি অফিস জোরপূর্বক দখলের অভিযোগ ওঠে বিনয় মিশ্র এবং শান্তনু বিশ্বাসের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) শিক্ষক দিবসে বারুইপুরের ঝোপে মিলল বিদ্যাসাগরের মূর্তি
শিক্ষক দিবসের দিন বারুইপুরে ঘটল লজ্জাজনক ঘটনা। জঙ্গলে পড়ে থাকতে দেখা গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তবে এই অভিযোগ নিয়ে বারুইপুর পুরসভাকে কাঠগড়ায় তোলা হল। কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে তা স্পষ্ট নয়। আজ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিশু উদ্যানের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে আগাছা ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ উঠছে, নির্দিষ্ট বেদি থেকে মূর্তিটি সরিয়ে পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিক্ষক নিয়োগ নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবসে আজ তিনি বলেছেন যে, তাঁর সরকার শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে চরিত্র গঠন, মানসিক শক্তি আর আত্মনির্ভরশীলতার উপর দৃষ্টি নিবন্ধ করে স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন অনুযায়ী রাজ্যের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে প্রতিশ্রুতবদ্ধ। এমনকি মুখ্যমন্ত্রী সিএম শ্রী স্কুল স্থাপন নিয়ে বড় বার্তা দিয়েছেন। পাশাপাশি এনসিসি-কে ফিরিয়ে নেওয়া উচিত বলেও জানান তিনি। এছাড়া ডিএ মেটাতে ১২ হাজার কোটি টাকার প্রয়োজন বলেও জানা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) যাদবপুরে দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর
মধ্যরাতে কলকাতার যাদবপুর থানা এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে আক্রান্ত হয়েছেন দুই বিজেপির কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা এবং রাতুল মন্ডল। দু’জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় সেখানে কথা বলার জন্যই সৌম্যদীপের উপর দুষ্কৃতীরা চড়াও হন বলে অভিযোগ। এমনকি আদলা ইট দিয়ে সজোরে তাঁর মুখে আঘাত করা হয় বলেও দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বধূ নির্যাতন নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট
বধূ নির্যাতন মামলায় এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এতদিন আইনগতভাবে বিয়ে হলে তবেই বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় মামলা দায়ের করা যেত। তবে এবার সেই নিয়ম বদল দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। এই সম্পর্কিত মামলায় বিচারপতি উদয়কুমার স্পষ্ট জানিয়েছেন যে, ৪৯৮এ ধারা প্রয়োগ করার জন্য শুধুমাত্র আইনগত বিয়ে বাধ্যতামূলক প্রয়োজন নেই। বিয়ের মতো ঘরোয়া সম্পর্ক কিংবা নিষ্ঠুরতার অভিযোগ রয়েছে এমন ক্ষেত্রেও বধূ নির্যাতনের অভিযোগে এই ধারায় মামলা করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ইতিহাস সৃষ্টি করল ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার
রেকর্ড গড়ল ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশের ফরেক্স রিজার্ভ ১২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৪০.৮০ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগের সপ্তাহে বেড়েছিল ১২.৪২ বিলিয়ন ডলার এবং তখন দাঁড়িয়েছিল ৭২৯.৩২৮ বিলিয়ন ডলারে। তবে এবার সর্বকালের রেকর্ড। পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেও ভারতের অর্থনীতি রকেটের গতিতে চলছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজুদের সবথেকে বড় উৎস ফরেন কারেন্সি অ্যাসেস্ট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় সাসপেন্ড পারমিতা সেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যজনক পোস্ট করায় এবার উচ্চশিক্ষা দফতরের সহায়ক পদে কর্মরত এক কর্মীকে সাসপেন্ড করে দিল রাজ্য শিক্ষা দফতর। জানা গিয়েছে, ওই কর্মী একজন তৃণমূল নেত্রী, যার নাম পারমিতা সেন। সরকারি কর্মচারী হয়েও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। পারমিতা সেন বিকাশভবনের সহায়ক পদে কর্মরত। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর বিষয় নিয়েই একটি আপত্তিকর পোস্ট করেছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










