সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার। রুপির দরপতন, অন্নপূর্ণা যোজনায় নাম বাতিল, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হাইকোর্টের দ্বারস্থ ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিক
এবার ক্যামাক স্ট্রিটের বিল্ডিং থেকে অভিষেকের পার্টি অফিস উচ্ছেদের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল মালিকপক্ষ। তাদের দাবি, জোরপূর্বক তৃণমূলের নেতারা ওই বাড়ি দখল করে ভাড়া পর্যন্ত বকেয়া রেখেছিল। সাত এবং আট তলায় তৃণমূলের পার্টি অফিস। ২০২০ সালে বাজারদরের তুলনায় অনেক কম দিয়েই অফিস ভাড়া নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এর আগে নিম্ন আদালতে মালিকপক্ষ মামলা করলেও সেখান থেকে অন্তরবর্তী স্থগিতাদেশ দিলে সেই রায়কে চ্যালেঞ্জ করেই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য পতন
ফের ডলারের বিপরীতে অনেকটাই পতন ভারতীয় রুপির। সম্প্রতি ঘুরে দাঁড়িয়েছিল টাকা। তবে মঙ্গলবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ৯০ পয়সা কমে ৯৪.৬৬ তে নেমে এসেছে ভারতীয় রুপি। যদিও এদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের বিপরীতে লেনদেন শুরু হয়েছিল ৯৪.৪৯ টাকা থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই পতন হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার ব্যারেল প্রতি ৯৭ ডলারে ঠেকায় টাকার এই দরপতন, এমনটাই মনে করছেন ফরেক্স বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ‘কবচ’ নিয়ে ছুটল হাওড়া-বর্ধমান লোকাল
দেশে প্রথমবার রেকর্ড গড়ল হাওড়া ডিভিশন। লোকাল ট্রেনের রেকে সফলভাবে পরীক্ষা হল কবচ v4.0 সিস্টেম। এর আগে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে পরীক্ষা করা হলেও লোকাল ট্রেনের রেকে এই প্রথম এই প্রযুক্তির সফল পরীক্ষা হল। এদিন হাওড়া কারশেডের একটি সাধারণ রেক বেছে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কবচ v4.0 পরীক্ষা হয় এবং সফলভাবে পাস করেছে এই নিরাপত্তা প্রযুক্তি। এমনকি হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ইএমইউ ট্রেনে কবচ সংক্রান্ত একাধিক নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ফের হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কলকাতার বাইরে বেরোননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার কলকাতার বাইরে হুগলিতে রাজনৈতিক কর্মসূচির ডাক দিলেন তৃণমূল নেত্রী। শ্রীরামপুরে পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিজেপির অত্যাচারের বিরুদ্ধে মিছিল হবে বলেই খবর। তবে অনুমতি না মেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। আগামী ১১ সেপ্টেম্বর হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ এবং জেলা প্রশাসন অনুমতি দেয়নি বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুজোর অনুদান না নেওয়ার ঘোষণা একাধিক পুজো কমিটির
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর অনুদান ১০ হাজার টাকা করে কমিয়েছে। তার পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছল ক্লাবগুলিকে অনুদান নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। সেই নির্দেশ মেনেই এবার একাধিক ক্লাব ফেসবুক পোস্ট করে জানিয়ে দিল যে তারা অনুদান নেবে না। তার মধ্যে বিধায়ক সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, আগেও অনুদান নেয়নি এবং এখনও নেবে না সন্তোষ মিত্র স্কোয়ার। ধন্যবাদ শুভেন্দু বাবু। পাশাপাশি তালা প্রত্যয়সহ একাধিক ক্লাব অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অন্নপূর্ণা যোজনার ১৭ লক্ষ আবেদন বাতিল
সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের মাসে পেয়েছিলেন ১ কোটি ৪৫ লক্ষ মহিলা। তবে চলতি মাসে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে বলে খবর। এমনকি তার মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিলের কারণেই। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, পরিচয়পত্রে থাকা নামের বানান, জন্ম তারিখ বা ঠিকানার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে মিল নেই। পাশাপাশি অনেক মহিলার ডিবিটি লিংক নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকা দাউদাউ করে জ্বলে উঠল ফুলবাড়ির একটি রাসায়নিক কারখানা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা চত্বর। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এমনকি তৎপরতার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। মজুদ যাবতীয় জিনিসপত্র পুড়ে সব ছাই হয়ে গিয়েছে বলেই খবর। কিন্তু এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এমনকি কীভাবে আগুন লাগল সে বিষয়ে দমকল বিভাগ কিছু বলতে পারেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) চা শ্রমিকদের ২০% বোনাস দেওয়ার ঘোষণা সরকারের
পুজোর আগেই চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস ঘোষণা করল সরকার। সম্প্রতি নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে পাহাড় ও সমতলের চা শ্রমিকদের বোনাস চূড়ান্ত করার জন্য চা চাষের সমিতি ও চা ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিদের ১০ ও ১১ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এই ঘোষণা সরকারের। তবে দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের আগে এই বোনাস প্রদান করতে হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ফের চালু বাঁকুড়া কলকাতা সরকারি ভলভো বাস
বাঁকুড়াবাসীর জন্য সুখবর। বাঁকুড়া থেকে করুনাময়ী সরকারি ভলভো বাস চালু হল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসটি। বাঁকুড়া থেকে দুর্গাপুর, বর্ধমান ও ডানলপ যাতায়াতকারী বহু যাত্রীদের জন্যই এই বাসটি বিশেষ উপকারে আসবে। আগের রুট ধরেই এই বাসটি চলবে বলে খবর। সেক্ষেত্রে ভায়া বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর স্টেশন, ডিভিসি মোড়, দুর্গাপুর সিটি সেন্টার হয়ে বর্ধমান বাইপাস, ডানকুনি, ডানলপ, এয়ারপোর্ট হয়ে উল্টোডাঙ্গায় পৌঁছবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জিটিএ দুর্নীতি নিয়ে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার কালিম্পংয়ের কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে পাহাড়ের উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন যে, জিটিএ দুর্নীতিগ্রস্তদের ছাড়া হবে না। এফআইআর হবে। গ্রেফতার করা হবে। পাশাপাশি কালিম্পং মেডিকেল কলেজ ও ছাত্র পরিকাঠামো নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। নতুন সরকার সেগুলির সংস্কার করবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










