অনন্যা সরকার, কলকাতা: কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে কলকাতা (Cooch Behar Kolkata Bus) যাওয়া এখন আরও সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) একমাত্র প্রিমিয়াম ভলভো (Volvo) স্লিপার কোচ বাসের সাথে। আরামদায়ক শোয়ার ব্যবস্থার সাথে এতে মিলবে পার্সোনাল টিভি এবং হেডফোনও। উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর রাজ্যের মহিলারা এখন বিনামূল্যে ভ্রমণ করতে পারেন সরকারি বাসে। তাই টিকিটের জন্য তাদের কোনো খরচই করতে হবে না। চলুন তাহলে এই সরকারি বাসটির সময়সূচি ও রুট সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
এনবিএসটিসি-এর কোচবিহার – কলকাতা বাসের সময়সূচি ও রুট
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দ্বারা পরিচালিত কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কোচবিহার যাওয়ার অত্যাধুনিক প্রিমিয়াম ভলভো ৯৬০০ মাল্টিঅ্যাক্সেল স্লিপার কোচ বাসটি কোচবিহার থেকে কলকাতা যাওয়ার সময় –
- কোচবিহার বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – দুপুর ৩:০০-এ।
- ফালাকাটা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – দুপুর ৩:৪০-এ।
- ধুপগুড়ি বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – বিকেল ৪:০০-তে।
- জলপাইগুড়ি গোশালা মোড় থেকে ছাড়ে – বিকেল ৪:৩০-এ।
- শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৫০-এ।
আরও পড়ুন: দিঘায় লোকাল ট্রেনে পাথর ছুঁড়ে ভিডিও, রেলের পদক্ষেপের ভয়ে চাইল ক্ষমা
কলকাতা থেকে কোচবিহার ফেরার সময় –
- কলকাতা ধর্মতলা এল২০ (L20) সরকারি বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৫০-এ।
- এয়ারপোর্ট এক নম্বর থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৩৫-এ।
- মধ্যমগ্রাম চৌমাথা থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:৫৫-এ।
- বারাসাত কলোনি মোড় থেকে ছাড়ে – রাত ৮:০৫-এ।
- কৃষ্ণনগর তারামা হোটেল (হাইরোড) থেকে ছাড়ে – রাত ১০:২০-তে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এই বিশেষ স্লিপার কোচ বাসটি যায় ভায়া কোচবিহার বাসস্ট্যান্ড – খাগড়াবাড়ি চৌপথি – পুন্ডিবাড়ি – ফালাকাটা – ধুপগুড়ি বাসস্ট্যান্ড – ময়নাগুড়ি বাইপাস – গোসালা মোড় – ফাটাপুকুর – ফুলবাড়ি – এয়ার ভিউ মোড় – শিলিগুড়ি তেনজিং নরগে বাসস্ট্যান্ড – ইসলামপুর – ডালখোলা – রায়গঞ্জ – গাজল – মালদা – ফারাক্কা – উমরপুর – মোরগ্রাম – বহরমপুর – বেলডাঙ্গা – পলাশী – দেবগ্রাম, বেথুয়াডহরি – ধুবুলিয়া – কৃষ্ণনগর তারামা হোটেল – কৃষ্ণনগর হাইরোড – শান্তিপুর বাইপাস – ফুলিয়া – রানাঘাট প্রামাণিক মোড় – চাকদা চৌমাথা – কল্যাণী মোড় – জাগুলী – আওয়ালসিদ্ধি – বারাসাত – মধ্যমগ্রাম, এয়ারপোর্ট – বাগুইহাটি – উল্টোডাঙ্গা – ধর্মতলা এল২০ (L20) বাসস্ট্যান্ড।
আরও পড়ুন: ট্রেন ‘REGRET’ হয়ে যাওয়া মানে কী? জানুন ভারতীয় রেলের নিয়ম
এই ভলভো স্লিপার কোচ বাসে প্রতিটি যাত্রীর জন্য থাকছে পার্সোনাল টিভি, হেডফোন, চার্জিং পয়েন্ট, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা, প্রতি সিটে জুতো রাখার বাস্কেট, জলের বোতল রাখার জায়গা, আগুন শনাক্তকরণ ও নির্বাপন ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন প্যাকেটে মোড়া কম্বল, মাথার বালিশ, গায়ের ও বিছানার চাদর। এছাড়া, এটি যেহেতু সরকারি বাস, তাই মহিলা যাত্রীরা নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে এই বাসে যাতায়াত করতে পারবেন।
কীভাবে সিট বুক করবেন?
অনলাইন এবং অফলাইন – দুই ভাবেই এনবিএসটিসির এই বাসে সিট বুক করা যায়। অনলাইনে রেডবাস (redBus) ও আভিবাস (AbhiBus) সহ বিভিন্ন বাস বুকিং অ্যাপ থেকে এই বাসে সিট বুক করা যাবে। এছাড়াও, ধর্মতলায় এল২০ বাসস্ট্যান্ডের এনবিএসটিসি কাউন্টার এবং কোচবিহার বাসস্ট্যান্ডের এনবিএসটিসি কাউন্টারে টিকিট মিলবে।










