🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

টিম ইন্ডিয়ার কোচ হতে যাওয়া কে এই সাইরাজ বাহুতুলে?

Published:

Who is Sairaj Bahutule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই একগুচ্ছ ক্রীড়া সূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Sairaj Bahutule)। এদিকে শোনা যাচ্ছে, IPL এর পরপরই 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে সূর্যকুমার যাদবকে। মেন ইন ব্লুর নতুন অধিনায়ক করা হতে পারে শ্রেয়স আইয়ারকে। এহেন আবহে এও শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি সাইরাজ বাহুতুলেকে ভারতীয় দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত করতে চলেছে। কিন্তু কে এই সাইরাজ বাহুতুলে?

টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে!

ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড যত দ্রুত সম্ভব প্রাক্তন স্পিনার বাহুতুলেকে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত করতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিম ইন্ডিয়ার প্রাক্তন প্লেয়ার এবার ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করতে পারেন। সেই লক্ষ্যেই জোর কদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে কথা হয়েছে বোর্ডের। এমনকি গৌতম নিজেও বাহুতুলের সাথে আলাদাভাবে কথা বলেছেন।

কে এই সাইরাজ বাহুতুলে?

ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হতে যাওয়া সাইরাজ এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে এমনকি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেও স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়াও এর আগে বিভিন্ন সিরিজে টিম ইন্ডিয়ার সাথে দেখা গিয়েছে বাহুতুলেকে।

না বললেই নয়, 53 বছর বয়সী সাইরাজ টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন। এই প্রাক্তন লেগ স্পিনার নিজের ক্রিকেট কেরিয়ারে মাত্র দুটি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন। আর সুযোগ পেয়েই তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। এছাড়াও ভারতের হয়ে দুটি ওয়ানডেতে অংশ নিয়ে তিন উইকেট তুলেছিলেন সাইরাজ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দীর্ঘ না হলেও ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। মুম্বই, বিদর্ভ এমনকি অন্ধ্রপ্রদেশের হয়েও খেলেছেন বাহুতুলে। ঘরোয়া ক্রিকেটে 188টি প্রথম শ্রেণীর ম্যাচে 630 উইকেট সঙ্গে 6000 এর বেশি রান করেছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: অস্ত্র রপ্তানিতে রাশিয়াকে টপকে এবার বড় নজির গড়ল ভারত

প্রসঙ্গত, বর্তমানে টিম ইন্ডিয়ার একজন স্পিন বোলিং কোচ প্রয়োজন। এর সবচেয়ে বড় কারণ, লাল বলের ক্রিকেটে ভারতীয় স্পিনাররা সেভাবে কাজের কাজ করে উঠতে পারছেন না। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পরই তার প্রমাণ মিলেছে। অভিজ্ঞ স্পিনারদের মধ্যে ভারতীয় দলে রয়েছেন শুধুমাত্র রবীন্দ্র জাদেজা। তিনি অবসর নেওয়ার দোরগোড়ায়। এমতাবস্থায়, দলের বাকি স্পিনারদের ভাল মতো তৈরি করতেই বাহুতুলেকে নিয়োগ করতে চাইছে বোর্ড।