সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ মে, শনিবার। শুভেন্দুর উপর হামলা, অভিষেকের বিরুদ্ধে FIR, তৃণমূল বিধায়কের দাদা গ্রেফতার, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে ক্ষমতায় আসার পরেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার স্পষ্ট জানালেন যে, বাংলায় কোনও অন্যায় বধ্বস্ত করা হবে না। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন তিনি। ডায়মন্ড হারবারে পৌঁছে জেলা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, এবং সেখানে স্পষ্ট বলেছেন, এবার থেকে পুলিশ কোনও রাজনৈতিক নেতার আওতায় থাকতে হবে না। পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। হিংসা বরদাস্ত করা হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধের নোটিশ প্রত্যাহার
গতকাল বিদ্যাসাগর সেতু বন্ধের নোটিশ জারি করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। তবে আজ জানানো হয়েছে যে, আগামীকাল খোলা থাকবে দ্বিতীয় হুগলি সেতু। যান চলাচলে কোনও রকম সমস্যা হবে না। উল্লেখ্য, ১৬ ঘণ্টা সেতু বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে ভোর পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেই নোটিশ প্রত্যাহার করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে, এবং জানানো হয়েছে সেতু বন্ধ হচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার ছক, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীকে এবার হামলার ছক। জানা গিয়েছে, আল কায়দা জঙ্গি সংগঠনের নাম করে আত্মঘাতী বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে। ভবানীপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। আর গার্ডেনরিচ এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ওই মেইলে দাবি করা হচ্ছিল, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই সুইসাইড বোমা বিস্ফোরণ ঘটানো হবে। তারপর লালবাজার তদন্তে নেমে গ্রেফতার করেছে যুবককে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরেই বিএসএফকে জমি দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে। আর সেই মতোই এবার কৃষকরা পাশে এসে দাঁড়াল। কাঁটাতার লাগানোর জন্য নিজেরাই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষকরা। তাদের একটাই দাবি, অবৈধ অনুপ্রবেশে রুখতে হবে। কারণ, অনুপ্রবেশকারীরা এসে এখানে চুরি, ডাকাতি করত। ধান, সবজি কেটে নিয়ে যেত। এমনকি প্রচুর ক্ষয়ক্ষতি হত। সেক্ষেত্রে কাঁটাতার লাগালে তাদের অনেকটাই অসুবিধা হবে। শুক্রবার হবিবপুরে শুরু হয়েছে এই জমি হস্তান্তরের কাজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বিজেপি আসতেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের অর্ধেক কাজ শেষ
এতদিন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ঝুলে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। তবে বিজেপি ক্ষমতায় আসতেই গতকাল থেকে শুরু হয়েছে ৩৬৬ মিটার নির্মাণের কাজ। ইতিমধ্যেই ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে খবর। দুই ধাপে কাজ হবে বলে জানানো হয়েছে। প্রথম দফায় গতকাল রাত আটটা থেকে ১৮ মে সকাল আটটা পর্যন্ত কাজ চলবে। আর দ্বিতীয় দফায় আগামী সপ্তাহে শুক্রবারে শুক্রবার রাত আটটা থেকে ২৫ মে সকাল আটটা পর্যন্ত কাজ চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) সিবিএসসই বোর্ডে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক তিনটি ভাষা
বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল সিবিএসসই বোর্ড। নবম শ্রেণীতে উঠলে এবার কমপক্ষে তিনটি ভাষা নিয়ে পড়তে হবে। এমনটা জানানো হয়েছে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা। স্পষ্ট বলা হয়েছে, দুটি ভাষা অন্তত ভারতীয় হতে হবে। আর পরবর্তীতে পড়ুয়া যদি কোনও বিশেষ ভাষা, যেমন জার্মানি বা অন্য কোনও ভাষা নিতে চাই তাহলে সেটিকে তৃতীয় ভাষা বা চতুর্থ অতিরিক্ত ভাষা হিসেবে নেওয়া যাবে। তবে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য জানানো হয়েছে, বোর্ডের পরীক্ষায় এই ভাষার উপর পরীক্ষা হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ক্যানিং পশ্চিমের বিধায়কের দাদা গ্রেফতার
বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের একের পর এক কর্মী গ্রেফতার হচ্ছে। এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম রায়কে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ ওঠে, ভোটের রেজাল্টের দিন ক্যানিংয়ে এক বিজেপি কর্মীকে গুলি করা হয়েছিল এবং তার সঙ্গে নাকি যুক্ত ছিল এই ব্যক্তি। তবে বিধায়কের দাবি, এভাবে রাত্রেবেলা তাঁকে গ্রেফতার করা উচিত হয়নি এবং তাঁর বাড়ির মহিলাদেরকেও নাকি মারধর করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) আসানসোল রাতের অন্ধকারে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর
আসানসোলে রাতের অন্ধকারে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়েছে আমজনতা। আসবাবপত্র থেকে শুরু করে ফাঁড়ির ভেতরে যা ছিল সবকিছু ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারী লাউড স্পিকার বাজানো নিয়ে যে নির্দেশিকা জারি করেছিল তার প্রতিবাদেই এই হামলা। এমনকি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী। তবে কাদের হাত রয়েছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত চলছে। আসানসোল–দুর্গাপুর পুলিশের ডিসি জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) হাওড়া, শিয়ালদা লাইনে ২২টি ট্রেন বাতিল
হাওড়া, শিয়ালদা লাইনে ২২টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সূত্রের খবর, কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় পলাশী এবং দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর ৯৮ তে কাজ হবে, এবং তার কারণে ১৭ মে ৬ ঘন্টা ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। আবার অন্যদিকে সমুদ্রগড় এবং নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যে ব্রিজ নম্বর ৯২ তে কাজ হওয়ার কারণে ব্যান্ডেল-কাটোয়া শাখায় বেশ কিছু ট্রেন আগামী ১৬ মে দিনের বেলায় বন্ধ থাকবে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে পথসভা থেকে বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই কারণে গত ৫ মে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রাজীব সরকার। অভিযোগ ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










