কল্যাণের পাল্টি, স্কুলে কোটি টাকা…! আজকের সেরা ১০ খবর (১১ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ জুন, বৃহস্পতিবার। অভিষেককে লাথি কল্যাণেরও, স্কুলে কোটি টাকা, হাফ প্যান্ট পরিয়ে জাহাঙ্গীরকে ঘোরানো, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আধার কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালেও ফ্রি চিকিৎসার ঘোষণা

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েই বড় ঘোষণা করলেন শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেছেন, এবার বেসরকারি হাসপাতালেই মিলবে ফ্রিতে পরিষেবা। কারণ, সরকারি হাসপাতালে অনেক সময় বেড পাওয়া যায় না। যার কারণে রোগীদেরকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আবার বেসরকারি হাসপাতালে এত খরচ যা মধ্যবিত্তদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির অন্তত ১০ শতাংশ বেড এবার বিনামূল্যে পরিষেবা দিতে হবে বলেই জানিয়েছেন তিনি। শুধুমাত্র আধার কার্ড দেখালেই এই পরিষেবা মিলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) হাফ প্যান্ট পরিয়ে ফলতায় ঘোরানো হল জাহাঙ্গীর খানকে

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খানকে এবার হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো কেন্দ্র বাহিনী। গত পরশুদিন তাঁকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তিনি পালানোর চেষ্টা করছিলেন। গতকাল তাঁকে আদালতে তোলা হয়। এমনকি তাঁর পক্ষ থেকে কোনও আইনজীবী সওয়াল করতে দ্বিধাবোধ করেন। আর আজ একেবারে গোটা ফলতায় তাঁকে হাফ প্যান্ট এবং একটি টিশার্ট পরে ঘোরানো হয়েছে, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেট নাগরিকরা নিজেদের মতো মন্তব্য করছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অদিতি মুন্সির কার্যালয়ে বিপুল ত্রাণ ও ধারালো অস্ত্র

রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর দুর্নীতির পর্দা ফাঁস। সূত্রের খবর, বাগুইহাটির তৃণমূল পার্টি অফিস থেকে এবার উদ্ধার করা হয়েছে একাধিক ধারালো অস্ত্র, বেতের লাঠি এবং সরকারি ত্রাণ সামগ্রী। বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি নিজেই এই পর্দা ফাঁস করেছেন। ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিভিন্ন অফিস ঘুরে দেখছিলেন তিনি। সেখান থেকেই বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে উদ্ধার কোটি টাকা

এবার কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। জানা গিয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলে তদন্ত অভিযানের মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসে। কিন্তু সেই টাকার উৎসের সন্ধান এখনও পর্যন্ত মেলেনি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে এই স্কুলে অভিযান চালিয়েছিল পুলিশ। স্কুলটির দোতলার একটি ঘর থেকে আটটি টাকার বান্ডিল থেকে মোট ৩৬ লক্ষ টাকা পাওয়া যায়। এমনকি ওই রাতেই টাকা গোনার তিনটি যন্ত্র নিয়ে আসা হয়। আর আজ চারটে পর্যন্ত স্কুলের সব ঘর মিলিয়ে মোট ১ কোটি ৭৭ লক্ষ টাকার সন্ধান মিলেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ইথানল পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিল সরকার

এবার কেন্দ্রীয় সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ, সরকার ২২ থেকে ৩০% যুক্ত পেট্রোলকে আবগারি শুল্ক থেকে অব্যাহতি দিচ্ছে। এতে ইথানল মিশ্রিত পেট্রোলের চাহিদা আরও বাড়বে এবং পেট্রোলের দাম কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকি বর্তমানে দেশে ই-২০ পেট্রোল প্রচার করা হচ্ছে। তাছারা সরকার ই২২, ই২৫, ই২৭ এবং ই৩০ এর মতো মিশ্রণের পেট্রোলের পথও পরিষ্কার করছে। পাশাপাশি এগুলির গুণগত মান বিচার করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) হরমুজের কাছে জাহাজে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালিতে আবারও হামলা। এবার ২৪ জন ভারতীয় নাবিকের একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনা। প্রাথমিকভাবে এই হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দর তরফ থেকে পাওয়া বিবৃতি অনুযায়ী, মৃত ওই ৩ ভারতীয় নাবিকের নাম ডেথ ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। এমনকি মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ইরানি তেল পরিবহনের উপর অবরোধ লঙ্ঘন করার জন্যই ওমান উপসাগরের কাছ থেকে জাহাজটিতে হামলা চালানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

সমস্ত গুজব সত্যি করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। এবার বাকি থাকল মাত্র নয়জন। তালিকায় রয়েছেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী, মমতাবালা ঠাকুর সহ প্রমুখ। আসলে ভোটের আগেই চারজন সাংসদকে নিযুক্ত করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু একে একে সবাই পদত্যাগ করছেন। প্রথমেই রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। তারপর সুস্মিতা দেব, আর আজ সকালে ইস্তফা দিয়েছেন প্রকাশচিক বরাইক, এবং আজ দুপুর বেলায় ইস্তফার ঘোষণা করলেন কোয়েল মল্লিক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শহরে WBTC-র ১০০টি ইলেকট্রিক বাস নামাচ্ছে রাজ্য

এমনিতেই রাজ্যের সরকারি বাসগুলোতে মহিলাদের জন্য ভ্রমণ ফ্রি ঘোষণা করা হয়েছে। তবে পর্যাপ্ত বাস না থাকায় অনেক সময় সাধারণ মানুষের সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা সমাধান করতেই ১০০টি ইলেকট্রিক বাস নামানো হচ্ছে কলকাতায়। জানা গিয়েছে, FAME স্কিমের আওতায় WBTC এবার নতুন ১০০টি ইলেকট্রিক বাস পেতে চলেছে। কিন্তু কোন কোন রুটে এই বাস পরিষেবা মিলবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। তবে এটুকু বলা যায় যে, এই বাসগুলোতেও মহিলা যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) প্রতি বছর SSC-PSC নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্যের উচ্চ এবং কারিগরি শিক্ষার দায়িত্ব নিয়েছেন জগন্নাথ চ্যাটার্জি। ক্ষমতায় বসেই এবার বড় ঘোষণা করলেন তিনি। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি বলেছেন যে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করাই আমাদের সরকারের প্রধান উদ্দেশ্য। এখন থেকে প্রতিবছর স্বচ্ছভাবে নিয়োগ করা হবে। নিয়ম মেনেই এসএসসি, সিএসসি, পিএসসি-তে নিয়োগ হবে। শুধুমাত্র দরকার মেধা। কাউকে টাকা দিয়ে আর চাকরি পেতে হবে না। এমনকি কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরকারের আর দাপট থাকবে না বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) অভিষেকের মামলা থেকে সরে এলেন আইনজীবী কল্যাণ

এবার আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঔদ্ধত্যে বিরক্ত হয়ে মামলা থেকে সরে আসার ঘোষণা করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি জানিয়ে দিয়েছেন, “মমতা দিদিকে বলব, হয় অভিষেককে রাখুন, নাহলে আমাদেরকে ছেড়ে দিন। আর নাহয় আমাদেরকে রাখুন, অভিষেককে সরিয়ে দিন।” আসলে সই জালিয়াতি সংক্রান্ত মামলায় আজ সিআইডির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল অভিষেকের। কিন্তু তার আগেই দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন