সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ জুলাই, রবিবার। অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ফের বন্ধ হরমুজ, গুন্ডা দমন আইন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কাল থেকে রাজ্যে কার্যকর গুণ্ডা দমন আইন
রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন। ইতিমধ্যেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই বাংলায় কার্যকর হচ্ছে সেই গুন্ডা দমন আইন। জানা গিয়েছে, অশান্তির কোনও আঁচ পাওয়া মাত্রই পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে এই বিলের আওতায়। এমনকি সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে। রাজ্যে অপরাধ করার আগে এবার ১০০ বার ভাবতে হবে অপরাধীদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) রাজ্যের ১২ জেলার মাদ্রাসায় বিশেষ ইন্সপেকশনের নির্দেশ
সংখ্যালঘুদের জন্য এমনিতেও উন্নয়ন করবে না বলে জানিয়েছিল রাজ্যের বিজেপি সরকার। তবে এবার রাজ্যের মোট ১২টি জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, নদীয়া সহ বেশ কিছু জেলায় এই ইন্সপেকশন চলবে। এর জন্য ১৮ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে কাজ শুরু হবে এবং ২১ জুলাই রিপোর্ট পেশ করতে হবে। বিশেষ করে মাদ্রাসার ভিতরে অবৈধ কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) সরকারি হাসপাতালে বন্ধ হল চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস
রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সের মধ্যে অর্থাৎ কাজের সময়ের মধ্যে বাইরের কোনও কাজ কিংবা প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। বাংলার প্রত্যেক সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। শুধুমাত্র ডিউটি আওয়ার্সের মধ্যে হাসপাতালে রোগী দেখা ছাড়া আর দ্বিতীয় কোনও কাজ করা যাবে না বলেই স্পষ্ট জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ২৫০০ কোটি বিনিয়োগে হচ্ছে সৌরভের স্টিল প্ল্যান্ট
এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুবিশাল এবং অত্যাধুনিক স্টিল প্ল্যান্ট। জানা গিয়েছে, ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে বিপুল অর্থ খরচ করেই এই মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এমনকি এতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই প্ল্যান্টের জন্য আপাতত আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালের মধ্যে এটি অন্যতম বড় বিনিয়োগ। শিল্প পরিকাঠামোতে এতে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) এক মাসের মধ্যেই ঋতব্রত শিবিরে জ্যোতিপ্রিয় মল্লিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন প্রিয় বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কেই বা জানত এক মাসের মধ্যে তিনি ঋতব্রত শিবির অর্থাৎ বিরোধী শিবিরে নাম লেখাবেন। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের নাম প্রকাশ করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক নেতার নাম রয়েছে। তবে ঋতব্রতকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সবটা জ্যোতিপ্রিয় বলতে পারবে। এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রীও এ বিষয়ে কোনও উত্তর দেননি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অনেকটাই বাড়ল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
একধাক্কায় আমার অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতের অর্থনীতি। আগের সপ্তাহেই ফরেক্স রিজার্ভ অনেকটাই হ্রাস পেয়েছিল। কিন্তু ফের তা ঘুরে দাঁড়িয়ে ৩ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৭.২৬ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪.৯৯ বিলিয়ন মার্কিন ডলারে। বিগত সপ্তাহে কমেছিল ৫.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক বলছে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধির পেছনে সবথেকে বড় ভূমিকা নিয়েছে ফরেন কারেন্সি অ্যাসেস্ট। এই খাতে মোট ৪.৫১ বিলিয়ন মার্কিন ডলার যোগ হয়েছে। এমনকি স্বর্ণ ভাণ্ডার অনেকটা বেড়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) সেবাশ্রয়ের চিকিৎসায় পা বাদ যাওয়ায় ফের অভিষেকের বিরুদ্ধে FIR
আরও বিপাকে পড়লেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে পা বাদ দিয়েছিল এক মহিলার। আর তাঁর অভিযোগের ভিত্তিতেই এবার রবীন্দ্রনাথ থানায় সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা হাঁটুর ব্যথা নিয়ে তাঁর সেবাশ্রয় শিবিরে এসেছিলেন। কিন্তু সেখানে ভুল ওষুধ দেওয়া হয় এবং পরে সরকারি হাসপাতালে গিয়ে তাঁর পা বাদ দিতে হয়। তবে এতদিন ক্ষমতায় থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করতে পারেননি তিনি। এবার এফআইআর দায়ের করেছেন ওই মহিলা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) বদলে গেল রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের খাতা
রাজ্যের সরকারি স্কুলের খাতার চেহারা ছিল এতদিন নীল রং, সঙ্গে বিশ্ব বাংলা লোগো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে রাজ্যে পালাবদল হতেই বদলে গেল খাতার সম্পূর্ণ কাঠামো। নীল রঙের জায়গায় এল এবার গেরুয়া রঙের খাতা। এমনকি একইসঙ্গে বিশ্ববাংলা লোগো তুলে পড়ুয়াদের ছবি যুক্ত করা হয়েছে। আর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে চারটি করে খাতা দেওয়া হয়। আগের সরকারের আমলেই এই সুবিধা চালু ছিল। সেই একই সুবিধা এবার নতুন সরকারও চালিয়ে আসছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) হরমুজে ১১ জন ভারতীয়র পণ্যবাহী জাহাজে হামলা
পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনা। সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে ইরানের তরফ থেকে গতকাল রাতে হামলা করা হয়। আর সেখানে নাকি ১১ জন ভারতীয় ছিলেন বলেই খবর। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত একজন নিখোঁজ। তবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। পাশাপাশি পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আর এতে করে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে এতে যে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) হলদিবাড়ির স্কুলছাত্রীর অ্যাকাউন্টে ৭৬০ কোটি টাকা
স্কলারশিপে ৯০০ টাকা তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি টাকার বেশি হদিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়িতে। জানা গিয়েছে, ওই স্কুল ছাত্রী শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের জুতো কেনার জন্য স্কলারশিপের টাকা তুলতে একটি অনলাইনের দোকানে গিয়েছিল। আর সেখানে ৯০০ টাকা তোলার পর ব্যালেন্স চেক করতে দেখা যায়, তার অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা পড়ে রয়েছে। কিন্তু কীভাবে এই টাকা তার অ্যাকাউন্টে ঢুকল সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। এমনকি গতকাল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এক মহিলার অ্যাকাউন্টে দেখা যায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা পড়ে রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










