মমতার বিরুদ্ধে FIR, কাউন্সিলরের বিদ্যুৎ চুরি…! আজকের সেরা ১০ খবর (১২ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ জুন, শুক্রবার। মমতার বিরুদ্ধে FIR, কাউন্সিলরের বিদ্যুৎ চুরি, শিয়ালদা ডিভিশনে ট্রেন ব্রিদ্ধ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়ার ঘাটে ৬০ ফুটের দুর্গা মূর্তি তৈরির ঘোষণা

বদলে যাবে হাওড়ার গঙ্গার ঘাট। বিরাট বার্তা দিলেন রাজ্যের নগরায়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি জানিয়েছেন যে, রামকৃষ্ণপুর ঘাটে এবার ৬০ ফুটের একটি বিশাল দুর্গা মূর্তি বসানো হবে এবং তার নাম রাখা হবে দুর্গা শক্তি। এমনকি আধুনিকীকরণের জন্য ঘাট সংলগ্ন অস্থায়ী দোকানগুলিকে সরানোর ব্যবস্থাও করা হয়েছে। গতকাল এই জায়গা পরিদর্শন করতে যান প্রতিমন্ত্রী। এমনকি তাঁর সঙ্গে কর্মকর্তারাও ছিলেন। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে এবং এর জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অনুপ্রবেশকারী ফেরানো নিয়ে ভারতের বিরুদ্ধে আন্দোলনের ডাক জামাত-ই-ইসলামির

রাজ্যে ক্ষমতায় ফিরতেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে এবং গন্ডায় গন্ডায় অনুপ্রবেশকারী দেশে ফেরত যাচ্ছে। তবে এবার এ নিয়ে সরব হল বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন জামাত-ই-ইসলামী। তারা সরাসরি ভারতের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিল। আজ অর্থাৎ ১২ জুন তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলায় প্রতিবাদ সভার আয়োজন করেছে। এমনকি ১৫ জুন ঢাকায় বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) দুর্গাপূজার অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার দুর্গাপূজার অনুদান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নিউটনের কনভেনশন সেন্টারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে, দুর্গাপূজার অনুদান দেওয়া নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি বৈঠক করব। কিন্তু আমার ব্যক্তিগত মতামত স্পষ্ট। আমি মনে করি, এই অনুদান বড় পুজো কমিটিগুলির প্রয়োজন নেই। তাদের কোষাগার থেকে টাকা দেওয়ার কোনও দরকার নেই। যারা টাকার জন্য পুজো করতে পারে না, তাদেরকেই শুধুমাত্র সাহায্য করা হবে। জানিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছিল এবং শেষবার ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ কেন উলিয়ামসনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন তথা বিশ্বের সেরা ক্রিকেটার কেন উলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে ১৯ হাজারের বেশি রান করেছেন তিনি। এমনকি টেস্ট ক্রিকেটে ১৯০ টি ম্যাচ খেলে রান করেছেন ৯,৫১৫। ওয়ানডে ক্রিকেটে ১৭৫ ম্যাচে অংশ নিয়ে রান করেছেন ৭,২৫৬ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৩টি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। কেন স্পষ্ট বলেছেন যে, আমি বুঝতে পেরেছিলাম এটাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময়। তাই এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বিদ্যুৎ চুরি থেকে লক্ষ টাকার বকেয়া তৃণমূল কাউন্সিলরের

এবার বিদ্যুৎ চুরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভায়। ইসলামপুর ব্লকের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কয়েক লক্ষ টাকার বিল নাকি বকেয়া রয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই কাউন্সিলর মনোয়ারা বিবির বাড়িসহ একাধিক বাড়িতে বিদ্যুৎ মিটারে বেআইনিভাবে বিশেষ যন্ত্র লাগানো ছিল। তার ফলে বিদ্যুতের বিল কম আসতো। তবে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশের সাহায্য নিয়ে বাড়িগুলিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ দফতর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শিয়ালদা ডিভিশনে বাড়ানো হল ট্রেন

শিয়ালদা ডিভিশনে ফের বাড়ানো হল ট্রেন। জানা গিয়েছে, এবার বারাসাত-হাসনাবাদ শাখায় বিকাল ৩:২০ মিনিটে হাসনাবাদ থেকে একটি ট্রেন ছাড়বে, যেটি ৪:৩৯ মিনিটে বারাসাত পৌছবে। এছাড়া শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় সোনারপুর থেকে ভোর ৫:০৬ মিনিটে ট্রেন ছাড়বে। ডায়মন্ড হারবার থেকে থেকে একটি ট্রেন ছাড়বে সকাল ৭:২২ মিনিটে। আর ৯:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে একটি ট্রেন ছাড়বে, যেটি সোনারপুরগামী। আর এই ট্রেনগুলি আগামী ১৫ জুন থেকেই চালু করা হবে বলে পূর্ব রেলের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বিদ্রোহী তৃণমূল সাংসদের চিঠিতে ১৯ জনের সই

ভেঙে খান খান হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যে জল্পনা চলছিল তাই সত্যি হলো। এবার তৃণমূলের মোট ২০ জন সাংসদ এনডিএ শিবিরে যোগ দিতে লোকসভার স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। এমনকি তার মধ্যে প্রকাশ্যে এসেছে ১৯ জন সাংসদের সই করা চিঠি। সেই তালিকায় রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, জগদীশবর্ম বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) কল্যাণীতে শুরু ফ্লাইওভার তৈরির কাজ

কল্যাণী স্টেশন নিয়ে বড় উদ্যোগ রেলের। স্টেশনের ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার তৈরির জন্য জমি মাপার কাজ শুরু করা হয়েছে। কারণ, এই রেল গেটের একদিকে রয়েছে এইইমস, আবার অন্যদিকে রয়েছে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল, ইএসআই সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। যার কারণে প্রতিদিন নিয়মিত রেলগেট পারাপার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয় সাধারণ মানুষের। আর ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ ধরে গেট বন্ধ রাখা হয়। তাই যানজটমুক্ত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যে অভিষেকের বাড়িতে সিআইডি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে হাজির হলো সিআইডি। এবার তাঁর অপরাধ ‘ডিজে’ মন্তব্য। ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন যে, যারা বাংলাকে বঞ্চিত করছেন, আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছেন, তাঁদের ৪ তারিখ রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজানো হবে। এমনকি অমিত শাহকে তিনি বলেন যে, বুকের পাটা থাকলে ৪ তারিখ বেলা বারোটার পর কলকাতায় থাকবেন। সেই ইস্যুকে কেন্দ্র করেই এবার তাঁর বাড়িতে হানা দিয়েছে সিআইডি আধিকারিকরা। যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বিতর্কিত মন্তব্যে মমতার বিরুদ্ধে FIR দায়ের

ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার এফআইআর দায়ের করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, আমরা আছি বলে আপনারা ভালই আছেন। যদি আমরা না থাকি, তাহলে এক সেকেন্ড লাগবে। একটি কমিউনিটি যখন জোট বাঁধে না, একবার ঘিরে ফেললে এক সেকেন্ডেই দেবে একদম বারোটা বাজিয়ে। তাঁর এই মন্তব্য সেই সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। যদিও এবার নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারপর থেকেই বেঘোরে পড়ছেন মমতা। সেই সূত্রে এবার ফের এফআইআর দায়ের করা হলো তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন