নির্মল ঘোষকে ডিমথেরাপি, নেতাজির অপমান…! আজকের সেরা ১০ খবর (১৪ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ আগস্ট, শুক্রবার। নির্মল ঘোষকে ডিমথেরাপি, নেতাজির অপমান, কালীঘাটে পুলিশ ফাঁড়ি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি

অবশেষে বাংলায় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে। আগের সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে এবার কন্যারত্ন রাখা হয়েছে। যার আওতায় ছাত্রীদের ১০০০ টাকা এবং ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় মোট ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে আজ টাকা পাঠানো হয়েছে, এবং মোট ৪০০ কোটি টাকা পাঠানো হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) নিউ আলিপুরে নেতাজি মূর্তি নিয়ে বিস্ফোরক তথ্য

গতকাল কলকাতার বুকে নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এমনিতেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ প্রকাশ্যে স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে কুরুচিকর মন্তব্য করেছেন। তবে এবার সামনে এল আসল সত্যি। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, নিউ আলিপুরে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই মূর্তিটি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই সংস্কারের ঘটনাকে মূর্তি ভাঙার মিথ্যা গল্প বানিয়ে চালাচ্ছিল অনেকে। এমনকি বিজেপিকে কাঠগড়ায় তুলছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষকে ডিমথেরাপি

আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তবে এদিন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথেই ডিম, জুতোর মালা ছোঁড়া হয়েছে তাঁর দিকে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোনও রকমে তাঁকে গাড়িতে তুলেছে পুলিশ। ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতি হয়। পাশাপাশি ডিমের হাত থেকে বাঁচানোর জন্য আগেই হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। থানার দরজা থেকে পুলিশের প্রিজন ভ্যান পর্যন্ত হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে লক্ষ্য করে একের পরের ডিম ছোঁড়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কালীঘাট মন্দিরে পৃথক পুলিশ ফাঁড়ির সিদ্ধান্ত লালবাজারের

কালিঘাট মন্দিরের সুরক্ষায় এবার বিরাট পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে মন্দির চত্বরে এবার পুলিশ ফাঁড়ি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা নিজেই একথা জানিয়েছেন। মোট ২০ জন পুলিশ কর্মী সেখানে থাকবেন। তাদের নেতৃত্বে থাকবেন একজন ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার। এমনকি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পদোন্নতি নিয়ে বড় ঘোষণা সরকারের

সরকারি চাকরিতে পদোন্নতি নিয়ে এবার বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এবার থেকে পদোন্নতির অনুমোদন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দফতর থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র উচ্চ বেতন স্তরের পদে পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ রাজ্য সরকারি দফতরে লেভেল ২২ কিংবা তার ঊর্ধ্বে বেতন স্তরের সমস্ত পদের ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদন বাধ্যতামূলক। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের প্রমোশনের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) সুমিত রায়ের রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টের

ইতিমধ্যেই জমি এবং চাকরি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী রক্ষকবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তবে এবার সুপ্রিম কোর্টে আইনি স্বস্তি পেলেন তিনি। আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুমিতের রক্ষাকবচ বহাল রাখছে সুপ্রিম কোর্ট। যদিও বাকি চারটি মামলায় রক্ষাকবচের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত সেই দাবি খারিজ করে দেয়। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, তাঁকে আপাতত তদন্তে সহযোগিতা করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জীব মুখোপাধ্যায়

আরজি কর কাণ্ডে গতকাল গ্রেফতার করা হয়েছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভয়ার বাবা। তবে সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই নির্যাতিতার প্রতিবেশী তথা প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দাবি, প্রতিবেশী হিসেবে পাশে থাকতে গিয়ে নাকি বিপদে পড়েছেন তিনি। আসলে দেহ সৎকার তাড়াহুড়োর কারণে প্রাক্তন বিধায়কসহ এই সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে ছিল। পৃথক তদন্ত দায়ের হওয়ায় অবশেষে গ্রেফতার হলেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) নেতাজি ইস্যুতে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ

বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের কারণে ইতিমধ্যেই অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ পুরস্কার কেড়ে নিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারই দিয়েছেন তাঁকে। তবে এই অবস্থায় চাপের মুখে পড়ে মাথা নত করলেন অনন্ত মহারাজ। বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুক পেজে একটি ক্ষমা প্রার্থনার ভিডিও পোস্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন, নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) শালিমার, হাওড়া-পুরী সহ একাধিক রুটের ১০টি ট্রেনের কোচ বাড়াল রেল

শালিমার-হাওড়া, পুরী-হাতিয়া সহ একাধিক ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। উৎসবের মরসুমে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলানোর জন্যই রেল চক্রধরপুর বিভাগের মধ্য দিয়ে চলাচলকারী ১০টি এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ১৮০২৯ শালিমার-এলটিটি কুরলা এবং রাউরকেল্লা-জগদ্দলপুর ট্রেনটিতে কোচ বাড়ানো হবে। পাশাপাশি রাউরকেল্লা-জগদ্দলপুর ইন্টারসিটি এক্সপ্রেসে ২০ আগস্ট একটি এলডব্লিউএসিসিএন কোচ যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এতে টিকিট পেতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সুন্দরবনে স্বাধীনতা দিবসের পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী

আগামীকাল স্বাধীনতা দিবস। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি জাতির উদ্দেশ্যে বেতার বার্তা দেবেন। তবে এবার মুখ্যমন্ত্রী কলকাতায় নয়, বরং স্বাধীনতা দিবসে গোসাবার কিষাণ মান্ডিতে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করবেন। যেখানে এতদিন পর্যন্ত কলকাতার রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা পতাকা উত্তোলন করতেন, সেই নিয়ম ভাঙছেন শুভেন্দু অধিকারী। আসলে গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য জায়গা খতিয়ে দেখা হচ্ছিল। সেই সূত্রেই সুন্দরবনে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন