টাকার মূল্যপতন, পুলিশের উপর বোমাবাজি…! আজকের সেরা ১০ খবর (১৪ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার। টাকার মূল্যপতন, পুলিশের উপর বোমাবাজি, হাবড়া থানায় এসআই এর সুইসাইড……অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বিজেপিতে যোগদান করছেন দলত্যাগী ২০ জন

তৃণমূলের দলত্যাগী সাংসদরা এবার যোগদান করছেন বিজেপিতে। হ্যাঁ, দলত্যাগ বিরোধী আইনে জটিলতায় এমনিতে রয়েছেন ২০ জন সাংসদ। তবে এর মধ্যেই বড় কথা শোনালেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি জানিয়েছেন যে, ২০ জন তৃণমূলত্যাগী সাংসদের মধ্যে ১৭ জন অর্থাৎ মুর্শিদাবাদের তিনজন সাংসদ ছাড়া বাকিরা খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগদান করবেন। তাঁদের সঙ্গে মোট ১৭ জন রয়েছে। তিনজন সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগদান করতে চাইছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ডলারের বিপরীতে পতন ভারতীয় রুপির

একধাক্কায় ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় টাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে তেলের দাম প্রায় ১০০ ডলার পর্যন্ত গিয়ে ঠেকেছে। যার কারণে এই মূল্যপতন। গতকালের তুলনায় আজ ৮০ পয়সা তলানিতে ঠেকছে টাকা। এখন নতুন রেট দাঁড়িয়েছে ৯৫.৮৩ টাকা প্রতি ডলার। ফলে বিনিয়োগকারীদের যে চিন্তা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। আসলে গতকাল বাজার বন্ধ হয়েছিল ৯৫.০৩ টাকায়। আজ বাজার খুলতেই একধাক্কায় ৮০ পয়সা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ৯৫.৮৩ টাকা। ভবিষ্যতে এই রেট আরও পতন হতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) BSF-র গুলিতে খতম বাংলাদেশি পাচারকারি

বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে এবার বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশী তরুণের। জানা যাচ্ছে, বাংলাদেশের ঠাকুরগাঁও-র পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ওই তরুণ। সেই সময় বিএসএফ জওয়ানরা দেখে ফেলেন। প্রথমে ওই ব্যক্তিকে সতর্ক করলেও পরবর্তী সময়ে গুলি করে তাঁকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) হাবড়া থানার ব্যারাক থেকে উদ্ধার ASI বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ

মর্মান্তিক ঘটনা হাবড়ায়। হাবড়া থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ব্যারাকে নিজের ঘরে গামছায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এসআই বিশ্বনাথ সেনের দেহ। তবে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই বছর ৫৭ এর ওই সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সেনের দেখা না মেলার কারণে পুলিশ ব্যারাকে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে ওঠেন। তাঁর বাড়ি মহেশতলা থানা এলাকায়। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট তথ্য হাতে আসেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) জুয়ার ঠেকে অভিযান চালাতেই বোমাবাজি

মুর্শিদাবাদের জুয়ার ঠেকে অভিযান চালানোর সময় পুলিশের উপর বোমা হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সেই ঘটনায় আহত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মুর্শিদাবাদের সালার থানার অধীনস্থ খরেরা গ্রামে একটি জুয়ার আসর বসার গোপন তথ্য পৌঁছেয় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সাদিকুল আলীর কাছে। তারপর দেরি না করে তড়িঘড়ি ওই জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিশের দল। আর সেখানে গেলেই তাঁদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করেন দুষ্কৃতীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ শামির ভাইয়ের বিরুদ্ধে

এবার মহম্মদ শামির নিজের ভাইয়ের বিরুদ্ধে উঠল মহিলাকে ধর্ষণ করার অভিযোগ। শামির ভাই মহম্মদ কাইফ নাকি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত ধর্ষণ করতেন বলেই দাবি। লখনউ-এর বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, শামির ভাই তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়ার কারণে দিল্লির বিমান সংস্থায় কেবিন ক্রুর চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন শহরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন। ২০২০ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের আলাপ হয়েছিল। তারপর মোবাইল নম্বর আদান-প্রদানের মাধ্যমেই সম্পর্ক গড়ে ওঠে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) দিঘার গেট থেকে সরছে ‘বিশ্ব বাংলা’ লোগো

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হতেই বিশ্ব বাংলার লোগো পরিবর্তন থেকে শুরু করে একাধিক রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে। তবে এবার দিঘার গেটের উপর থেকে সরানো হবে বিশ্ব বাংলার লোগো। এই কাজ যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ও আগামীকাল ১৫ সেপ্টেম্বর ১১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার এমনটাই বিজ্ঞপ্তি দিয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেখানকার পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতে কোনও রকম ভোগান্তিতে পড়তে না হয়, তার জন্য আগেভাগেই এই নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বর্ধমানে বন্ধ ৮০ বাস পরিষেবা

বর্ধমানের প্রধান রুটগুলিতে টোটো বা অটো রিক্সা নিষিদ্ধ করার দাবি তুলে এবার বাস মালিকদের আন্দোলন। আগে থেকেই আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন দোমোহনি-আসানসোল রুটে মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছিল। আর এখন আসানসোলের মতো বর্ধমান শহরের পরিবহন কর্মীরাও মিনিবাস এবং টাউন সার্ভিস বাস নিয়ে ধর্মঘটের ডাক দিচ্ছেন। জানা গিয়েছে, সোমবার থেকে সারা বর্ধমান শহরজুড়ে বিভিন্ন রুটে নির্দিষ্টকালের জন্য এই মিনিবাস পরিষেবা বন্ধ থাকবে। আসলে সরকার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাস্তায় টোটোর বাড়বাড়ন্ত বন্ধ হচ্ছে না বলেই অভিযোগ বাস কর্মীদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বড় অভিযান

নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবার বড় পদক্ষেপ নিলে পশ্চিমবঙ্গ সরকার। এবার সারা রাজ্যে সেবা সংকল্প অভিযান পালনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এই অভিযানটি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে। রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, পৌরসভা সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করবে বলেই জানানো হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা, আর সমস্ত সরকারি উদ্যোগে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং বিকশিত ভারত ২০৪৭ বাস্তবায়ন করা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা করল ঋতব্রত তৃণমূল

অবশেষে নন্দীগ্রাম এবং রেজিনগর দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল ঋতব্রত তৃণমূল। গতকালই মমতা শিবিরের তরফ থেকে কালীঘাট তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তবে আজ ঋতব্রত তৃণমূলের তরফ থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মহম্মদ সামিউল হককে এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সফিউজ্জল শেখকে। দুই তৃণমূলের সঙ্গে বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন